• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১৪ মিনিট পূর্বে
মোঃ রুবাইয়াত হক
পটুয়াখালি প্রতিনিধি
প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৬, ০৩:০৩ দুপুর

ইউপি চেয়ারম্যানের কক্ষে বহিরাগতদের তালা; সপ্তাহ পেরোলেও নেওয়া হয়নি ব্যবস্থা  

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

পটুয়াখালীর বাউফলে দীর্ঘ প্রায় দুই সপ্তাহ ধরে বন্ধ রয়েছে আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম। এরমধ্যেই এক সপ্তাহধরে চেয়ারম্যানের কক্ষে ঝুলছে বহিরাগতদের দেওয়া তালা।

অপসারণের দাবিতে স্থানীয় কয়েকটি রাজনৈতিক দলের নেতা-কর্মীদের আন্দোলনের মুখে প্রায় দুই সপ্তাহধরে অফিসে আসেন না ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান আলেয়া বেগম। এরই মধ্যে গত ১১ আগস্ট তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচির পালন করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যানের কক্ষ তালাবদ্ধ করে দেন আন্দোলনকারীরা। এতে ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ বিভিন্ন নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে জানা গেছে।

প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সদস্য মোসা. আলেয়া বেগম বলেন, “একটি পক্ষ দীর্ঘদিন ধরে উন্নয়ন প্রকল্পের কাজের ভাগ দাবি করছিলেন। কিন্তু আমি সরকারি নির্দেশনা মেনেই কাজ করছিলাম। এতে তারা ক্ষুব্ধ হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মব সৃষ্টি করে অফিস কক্ষে তালা মেরে রেখেছেন। আগেও তারা ডিসি অফিসে অভিযোগ করেছিলেন। তদন্ত করে আমার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি প্রশাসন। তাকে নানা রকম হুমকি ধামকি দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।”

আন্দোলনকারী ও উপজেলা যুবদলের সভাপতি পদ প্রার্থী শাহিন রেজা বলেন, “এটি কোনো ব্যক্তিগত বিরোধের বিষয় নয়। সাধারণ মানুষসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের যৌক্তিক দাবি রয়েছে। আলেয়া বেগমকে সামনে রেখে তার ছেলে আলমাস তালুকদার ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম পরিচালনা করেন। তিনি নারায়ণগঞ্জ শিক্ষকতা করেন। এতোদূরে থেকে ইউপি কার্যক্রম পরিচালনা করা অসম্ভব, এতে সেবা বঞ্চিত হয় জনগণ। তাই আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।”

চেয়ারম্যানের কক্ষ তালাবদ্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন ১৩ নম্বর আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা খলিলুর রহমান। তিনি বলেন, “চেয়ারম্যানের কক্ষটি তালাবদ্ধ রয়েছে। পরিষদের অন্যান্য বিষয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।”

এ বিষয়ে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অন-রেকর্ড কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি জানিয়েছেন, বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]