জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মনিরা শারমিনের একটি ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে।
শুক্রবার (২১ আগস্ট) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘যদি তথ্য মন্ত্রণালয় পান, তাইলে মিডিয়ায় শ্বশুরবাড়ির প্রভাব না বাড়লেই মঙ্গল।’
তবে পোস্টে ‘শ্বশুরবাড়ি’ বলতে কাদের বোঝানো হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি মনিরা শারমিন। তিনি কোনো ব্যক্তি বা পরিবারের নামও উল্লেখ করেননি। ফলে তার মন্তব্যটি নির্দিষ্টভাবে কারও উদ্দেশে করা হয়েছে কি না, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

এদিকে পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার পরপরই মনিরা শারমিনের এমন মন্তব্য সামনে আসায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। তবে তার পোস্টের উদ্দেশ্য বা ‘শ্বশুরবাড়ি’ বলতে কাদের বোঝানো হয়েছে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কুশল/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর