• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৪ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৬, ০৯:০৩ সকাল

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বড় দাবি ট্রাম্পের

ফাইল ফটো

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা ‘প্রায় ছেড়ে দিয়েছে’ বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দীর্ঘদিনের অভিযোগের মধ্যেই এমন মন্তব্য করলেন তিনি।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৩ অক্টোবর) হোয়াইট হাউস থেকে ওহাইও অঙ্গরাজ্যে একটি সমাবেশে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকানো তার প্রশাসনের অন্যতম প্রধান লক্ষ্য। একই সঙ্গে তিনি দাবি করেন, বর্তমানে তেলের দাম কমছে। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা শুরুর পর থেকে তেলের দাম দীর্ঘ সময় ধরে উচ্চ পর্যায়ে ছিল।

ট্রাম্প বলেন, ‘তেলের দাম কমছে। এখন তেলের দাম কম এবং বাইডেন প্রশাসনের সময়ের চেয়েও কম। অথচ তারা ইরান যাতে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সে বিষয়ে কিছুই করেনি।’

এরপর তিনি বলেন, ‘ইরান, আপনারা যেমন জানেন, পারমাণবিক অস্ত্র তৈরির যেকোনো পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে।’

তবে ইরান বরাবরই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে। তেহরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ ও বেসামরিক ব্যবহারের জন্য।

গত মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরের সময় ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানও দেশটির অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ধর্মীয় নিষেধাজ্ঞার কারণে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না।

পেজেশকিয়ান আন্তর্জাতিক যাচাইয়ের আওতায় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত কমিয়ে দেওয়ার প্রস্তাবও দেন। তবে ইরান একই সঙ্গে জানিয়েছে, যুক্তরাষ্ট্র অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত তাদের শান্তিপূর্ণ বেসামরিক পারমাণবিক কর্মসূচি নিয়ে আপস করবে না।

তেহরান আরও জানিয়েছে, নিষেধাজ্ঞা প্রত্যাহার ছাড়া পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো কাঠামোগত ছাড় দেওয়ারও সুযোগ নেই।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]