• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১৮ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৬, ০৯:৪৭ সকাল

কৃষক-শ্রমিকদের বহনকারী নৌকাডুবি, ৫২ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোতো রাজ্যে কৃষক ও শ্রমিকদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ৫২ জন নিহত হয়েছেন। শুক্রবার স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার গোরোনিও স্থানীয় সরকার এলাকার গোরাউ শহরের কাছে একটি জলপথ পার হওয়ার সময় নৌকাটি ডুবে যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, দুর্ঘটনার সময় নৌকাটিতে ৭০ জনের বেশি মানুষ ছিলেন।

সোকোতো রাজ্যে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (NEMA) অপারেশন প্রধান তুকুর আবুবকর শুক্রবার সকালে মৃতের সংখ্যা ৫২-তে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, নিহতদের পরিবারের সদস্যদের শনাক্ত করতে স্থানীয় সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার প্রস্তুতি চলছে।

এর আগে ন্যাশনাল ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটির (NIWA) সোকোতো ব্যবস্থাপক আবদুলকাদির ইউসুফ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, উদ্ধারকারীরা কয়েক ডজন মরদেহ উদ্ধার করেছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে।

সোকোতো স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির (SEMA) মুখপাত্র আবদুল্লাহি ঘানি বলেন, দুর্ঘটনাস্থলে উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম চলছে। একই সঙ্গে দুর্ঘটনায় প্রকৃতপক্ষে কতজন ক্ষতিগ্রস্ত হয়েছেন, তা নির্ধারণের চেষ্টা করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, নৌকাটিতে থাকা কৃষক ও শ্রমিকরা ধানখেতে কাজ করতে যাচ্ছিলেন। নৌকাটি অতিরিক্ত যাত্রী বহন করছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

নাইজেরিয়ার জলপথে নৌকাডুবির ঘটনা নতুন নয়। অতিরিক্ত যাত্রী বহন, পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থার অভাব এবং নৌযান চলাচলের বিধিনিষেধ যথাযথভাবে কার্যকর না হওয়াকে দেশটিতে এ ধরনের দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়।

সূত্র: আনাদোলু এজেন্সি

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]