জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আমরা যদি বাংলাদেশের প্রতিটি ওয়ার্ডে আমাদের কমিটি নিশ্চিত করতে পারি, জনগণের রায়ে জনগণের আস্থার কান্ডারী হয়ে ইনশাআল্লাহ ৩১ এ জাতীয় সংসদে এনসিপি সরকারি দল হিসেবে প্রতিনিধিত্ব করবে।’
শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার শহরের সাংস্কৃতিক কেন্দ্রে এনসিপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘তৃণমূল পর্যায়ের নেতাকর্মী তথা বিপ্লবের সহযোদ্ধাদের পলিসিতে অংশগ্রহণ থাকে না। তারা মতামত দিতে চান। ইতোমধ্যে এনসিপি জেলাওয়ারি পলিসি কাউন্সিলের প্রক্রিয়া শুরু করেছে, যার মাধ্যমে সাংগঠনিক অগ্রগতি আরও বৃদ্ধি পাবে।’
সভায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন, জাতীয় যুব শক্তির মুখ্য সংগঠক রিফাত রশিদ ও জাতীয় ছাত্র শক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।
কক্সবাজার জেলা এনসিপির আহ্বায়ক আখতার আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব ওমর ফারুকের সঞ্চালনায় সভায় জেলার বিভিন্ন ইউনিটের নেতারা সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর