চট্টগ্রাম আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন ঘিরে জাল ভোট ও নানা অনিয়মের অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে নগরীর অলংকার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা।
শ্রমিকদের একাংশের অভিযোগ দীর্ঘ ১৭ বছর পর শ্রমিকদের দাবি ও শ্রম আদালতের নির্দেশে বিগত কমিটি নির্বাচন দিতে বাধ্য হয়৷ আজ সকাল থেকে নগরীর একটি কমিউনিটি সেন্টারে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছিল৷ এ সময় সাবেক সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ভোট কেন্দ্রে বহিরাগতদের নিয়ে এসে জাল ভোট প্রদান করলে শ্রমিকরা এর প্রতিবাদ করে৷ এসময় দুই পক্ষের মধ্যে হট্টগোল সৃষ্টি হলে পুলিশ মৃদু লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলেও ভোট গ্রহন বন্ধ হয়ে যায়৷ ইউনিয়নের তালিকাভূক্ত ৩ হাজারের অধিক ভোটার এই নির্বাচনে ভোট প্রদানের কথা রয়েছে৷
ভোট কেন্দ্রে জাল ভোট ও নির্বাচব বানচালের খবরে শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একে খাব ও অলংকার অংশে সড়ক অবরোধ করে৷ একই সময় শ্রমিকরা নগরীর কদমতলী বাস স্টেশন এলাকায় সড়কেও অবরোধ দেয়৷ কদমতলী এলাকায় এক পরিবহন চালকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও বিষয়টি তাৎক্ষনিক ভাবি নিশ্চত কপ্রা যায়নি৷ এই প্রতিবেদন লিখা পর্যন্ত (৪টা ৫৭ মিনিট) সড়কে অবরোধ করে রেখেছে পরিবহণ শ্রমিকরা৷
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর