• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১৮ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৬, ০৯:৪১ রাত

বৃষ্টির শঙ্কার মধ্যেও চাপে শ্রীলঙ্কা, ফলোঅন এড়াতে দরকার ৩৯ রান

ছবি: সংগৃহীত

কলম্বো টেস্টে নিজেদের আধিপত্য ধরে রেখেছে ভারত। তবে সিরিজে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করার পথে শুভমন গিলদের সবচেয়ে বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। তৃতীয় দিনেও কয়েক দফা বৃষ্টির কারণে খেলা ব্যাহত হয়েছে, যা ম্যাচের ফল নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি করেছে।

ভারতের প্রথম ইনিংসের ৫০৩ রানের জবাবে তৃতীয় দিনের খেলা শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৮ উইকেটে ২৬৫ রান। ফলোঅন এড়াতে স্বাগতিকদের এখনও প্রয়োজন ৩৯ রান, হাতে আছে মাত্র দুই উইকেট।

মঙ্গলবার (২৫ আগস্ট) ২ উইকেটে ৮ রান নিয়ে দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। শুরুতেই ভারতীয় পেসার প্রসিদ্ধ কৃষ্ণ আঘাত হানেন। তিনি ওপেনার কামিল মিশারাকে ১৯ রানে ফিরিয়ে দিয়ে স্বাগতিকদের চাপে ফেলেন।

এরপর পাসিন্দু সূর্যবন্দরা ও কামিন্দু মেন্ডিস প্রতিরোধ গড়ে তোলেন। দুজন মিলে ৮৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। তবে এই জুটি ভাঙেন আবারও প্রসিদ্ধ কৃষ্ণ। ৩২ রান করা কামিন্দুকে ফিরিয়ে দেন তিনি। কিছুক্ষণ পর মাত্র ৮ রান করে অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভাও সাজঘরে ফেরেন।

দলের বিপর্যয়ের মধ্যে একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান সূর্যবন্দরা। সোনাল দিনুশাকে সঙ্গে নিয়ে তিনি আরও একটি কার্যকর জুটি গড়েন। তবে ব্যক্তিগত ৮০ রানে রবীন্দ্র জাডেজার শিকার হয়ে ফিরতে হয় তাকে।

সূর্যবন্দরা আউট হওয়ার পর শ্রীলঙ্কার ইনিংস আবারও চাপে পড়ে। নিরোশান ডিকওয়েলা শূন্য রানে এবং কেশারা নুওয়ান্থা ১৮ রানে আউট হন। দিনের খেলা শেষে সোনাল দিনুশা ৮৫ রানে অপরাজিত রয়েছেন। তার সঙ্গে ক্রিজে আছেন লাহিরু কুমারা, যার সংগ্রহ ৮ রান।

বর্তমানে ভারতের প্রথম ইনিংসের চেয়ে শ্রীলঙ্কা এখনও ২৩৮ রানে পিছিয়ে। ফলোঅন এড়াতে চতুর্থ দিনের শুরুতে দিনুশাকে বাকি ব্যাটারদের নিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে।

এদিকে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতার উত্তাপও দেখা গেছে। তৃতীয় দিনেও দুই দলের ক্রিকেটারদের মধ্যে কয়েকবার উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও তা বড় কোনো বিতর্কে রূপ নেয়নি।

ভারতের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন প্রসিদ্ধ কৃষ্ণ। তিনি ৩৭ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন। মানব সুতারও নিয়েছেন ৩ উইকেট, খরচ করেছেন ৮৩ রান। মোহাম্মদ সিরাজ ৩৩ রানে একটি এবং রবীন্দ্র জাডেজা ৪৫ রানে একটি উইকেট পেয়েছেন। তবে অভিষিক্ত স্পিনার সারাংশ জৈনের দিনটি তেমন ভালো কাটেনি। ১৮ ওভার বল করে ৫১ রান দিলেও কোনো উইকেটের দেখা পাননি তিনি।

দুই দিন বাকি থাকলেও ম্যাচের ফল নির্ধারণে আবহাওয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বৃষ্টি বাধা না দিলে ভারত সিরিজে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে, আর শ্রীলঙ্কার সামনে থাকবে ইনিংস পরাজয় এড়ানোর কঠিন চ্যালেঞ্জ।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]