• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ২২ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৬, ০৮:৩৫ রাত

নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৩৬২

ছবি: সংগৃহীত

নেপাল-চীন সীমান্তে আঘাত হানা ভয়াবহ পাহাড়ি ঢলে লাশের মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। লণ্ডভণ্ড অঞ্চলগুলো থেকে এ পর্যন্ত অন্তত ৩৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপ, বরফ ও কাদার নিচে এখনো ৯০০ জনের বেশি মানুষ নিখোঁজ থাকায় প্রাণহানির সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

হিমালয় কন্যা নেপাল ও পার্শ্ববর্তী তিব্বতে ভোরের দিকে নেমে আসা এই বিপর্যয়ে নিহতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। দুর্গম পার্বত্য এলাকা হওয়ায় উদ্ধার তৎপরতা চরম রূপ নিয়েছে। অবরুদ্ধ সড়ক ও সম্পূর্ণ অচল যোগাযোগব্যবস্থার কারণে সব এলাকায় পৌঁছানোই কঠিন হয়ে পড়েছে উদ্ধারকর্মীদের জন্য।

নেপাল সরকারের পক্ষ থেকে ৩৬২ জন নিহত ও ৯০০ জনের বেশি নিখোঁজ থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিখোঁজদের একটি বড় অংশই বিদেশি পর্যটক ও দর্শনার্থী। অন্যদিকে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, তিব্বত অংশে তিনজনের মরদেহ উদ্ধারের পাশাপাশি অন্তত ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন।

আন্তর্জাতিক উদ্ধারকর্মী ও স্থানীয় অধিবাসীরা ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের সন্ধানে রাত-দিন তৎপরতা চালাচ্ছেন। তবে নতুন করে পাহাড়ি ধস ও নদীর তোড় বেড়ে যাওয়ার শঙ্কা তৈরি হওয়ায় উদ্ধারকাজে প্রতিনিয়ত বিঘ্ন ঘটছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের অন্তত ২৮৮ জন নাগরিক নেপালে বর্তমানে যোগাযোগবিচ্ছিন্ন অবস্থায় আটক পড়েছেন। তাদের উদ্ধারে কূটনৈতিক ও উদ্ধারকারী দল পাঠানো হচ্ছে। বিপর্যয়পীড়িত পুরো অঞ্চলে এখন নিখোঁজদের স্বজনদের হাহাকার ও চরম আতঙ্ক বিরাজ করছে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]