চাঁদপুরের আত্মগোপনে থাকা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে চট্টগ্রামের পটিয়া এলাকা থেকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। এ সময় তার স্ত্রী রিমি ও দুই ছেলেও সঙ্গে ছিলেন।
শুক্রবার (২৮ আগস্ট) ভোর ৫টার দিকে পটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কালামের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিখোঁজ হওয়ার পর থেকেই পিন্টু দাস আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার অবস্থান শনাক্ত করে। পরে চট্টগ্রামের পটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার এসআই কালাম বলেন, টানা দুই দিনের অভিযানের পর পিন্টু দাসকে আটক করা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ঋণের চাপের কারণে তিনি স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে আত্মগোপনে ছিলেন।
আটকের পর তাকে চাঁদপুরে নিয়ে আসার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় বিস্তারিত তথ্য জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর