• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৬, ০৬:৪৭ বিকাল

রিজভীর নামে নেই ফেসবুক অ্যাকাউন্ট, ভুয়া আইডির বিরুদ্ধে থানায় জিডি

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নাম ও ছবি ব্যবহার করে পরিচালিত একাধিক ভুয়া ফেসবুক আইডি ও পেজের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এসব অ্যাকাউন্ট থেকে রিজভীর নামে রাজনৈতিক বক্তব্য, মন্তব্য, ছবি ও ভিডিও প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি থানায় জিডিটি করেন রিজভীর ব্যক্তিগত সহকারী মশিউর রহমান। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে নিজের ফেসবুক পোস্টে বিষয়টি জানান তিনি।

জিডিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, রুহুল কবির রিজভী আহমেদ নিজে কোনো ফেসবুক আইডি, প্রোফাইল বা পেজ পরিচালনা করেন না। ফলে তার নাম ব্যবহার করে পরিচালিত কোনো ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত পোস্ট, মন্তব্য, ছবি, ভিডিও বা রাজনৈতিক বক্তব্যকে তার ব্যক্তিগত কিংবা অনুমোদিত বক্তব্য হিসেবে বিবেচনা করা যাবে না।

অভিযোগে বলা হয়, সম্প্রতি রিজভীর নাম, ছবি, পরিচয় ও রাজনৈতিক পদবি ব্যবহার করে বেশ কয়েকটি ফেসবুক আইডি, প্রোফাইল ও পেজ পরিচালনার বিষয়টি নজরে এসেছে। এসব অ্যাকাউন্টের মধ্যে একটি অ্যাকাউন্টে ব্লু ভেরিফিকেশন বা ব্লু মার্কও রয়েছে।

জিডিতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, ব্লু মার্কসহ এসব অ্যাকাউন্ট দেখে সাধারণ মানুষ সেগুলোকে রিজভীর প্রকৃত ও অনুমোদিত ফেসবুক অ্যাকাউন্ট বলে মনে করতে পারেন। এর ফলে তার নামে প্রকাশিত বিভ্রান্তিকর বা ভুল তথ্য সহজেই ছড়িয়ে পড়ার সুযোগ তৈরি হচ্ছে।

এ ছাড়া এসব ভুয়া অ্যাকাউন্ট থেকে রিজভীর নামে বিভিন্ন রাজনৈতিক মতামত, বক্তব্য, ছবি, ভিডিও, সংবাদ ও অন্যান্য কনটেন্ট প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। ভবিষ্যতে এসব প্ল্যাটফর্ম ব্যবহার করে আরও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হতে পারে বলেও জিডিতে আশঙ্কা করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, রিজভীর পরিচয় ব্যবহার করে ভুয়া বক্তব্য বা রাজনৈতিক প্রচারণা চালানো হলে তার ব্যক্তিগত সুনাম ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও বিভ্রান্তি সৃষ্টি এবং ভুল তথ্য ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

রিজভীর নাম ও পরিচয়ের এমন ব্যবহারকে অপব্যবহার হিসেবে উল্লেখ করে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানানো হয়েছে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]