• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৩ সেকেন্ড পূর্বে
মোঃ আসাদুজ্জামান
বরগুনা প্রতিনিধি
প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৬, ০৩:৪৫ দুপুর

বরগুনায় অসহায়দের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বরগুনায় অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বরগুনার সন্তান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও কেন্দ্রীয় যুবদলের সাবেক নেতা অ্যাডভোকেট মুরাদ খানের সৌজন্যে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। শনিবার সকাল ১১টায় বরগুনা পৌর শহরের আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ‘মায়ের দোয়া ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প’-এর উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অবসরপ্রাপ্ত পরিচালক ডা. হুমান শাহীন খান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও কেন্দ্রীয় যুবদলের সাবেক নেতা অ্যাডভোকেট মুরাদ খান, বরিশাল আধুনিক চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. বাসার মাহমুদ, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান, সাংবাদিক মো. আসাদুজ্জামানসহ সংশ্লিষ্টরা।

আয়োজকরা জানান, সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ ক্যাম্পে বরগুনার বিভিন্ন এলাকা থেকে আসা হতদরিদ্র, অসহায় ও প্রতিবন্ধী রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হয়। দিনব্যাপী ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসা নিতে আসা রোগীদের অনেকেই জানান, আর্থিক অসচ্ছলতার কারণে দীর্ঘদিন ধরে তারা চোখের সমস্যায় ভুগছিলেন। বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ায় তারা উপকৃত হয়েছেন।

এ ধরনের উদ্যোগের মাধ্যমে চিকিৎসাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজের অসহায় মানুষের জন্য মানবিক সহায়তার দৃষ্টান্ত স্থাপন হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]