• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১ সেকেন্ড পূর্বে
এম. সুরুজ্জামান
শেরপুর প্রতিনিধি
প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৬, ০৪:২৯ দুপুর

নালিতাবাড়ীতে এসএসসি পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্তদের সংবর্ধনা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

শেরপুরের নালিতাবাড়ীতে ২০২৬ ইং শিক্ষা বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার সীমান্তবর্তী ১নং পোড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া উচ্চ বিদ্যালয়ের সেমিনার কক্ষে ওই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

স্থানীয় আলেপ আলী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুজা উদ্দিন। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন আলেপ আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক বিশিষ্ট শিক্ষানুরাগী উবায়দুল ইসলাম সোহাগ।

প্রধান অতিথির বক্তব্য রাখেন ৪নং নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নাকুগাঁও স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক উদীয়মান রাজনীতিবিদ মো. মিজানুর রহমান মিজান। প্রিয় অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নেছার উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সমশ্চুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নালিতাবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির সভাপতি মো. সাইফুল ইসলাম, সন্নাসীভিটা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও নালিতাবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান, শেরপুরের কুমরিকাটাজান বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রুহুল আমীন লিটন ও নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্েেসর স্বাস্থ্য সহকারী মো. হোসেন আলী বিএসসি প্রমুখ।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আমানুল্লাহ রতন, পোড়াগাঁও দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মো. মঞ্জুর মাওলা ও সমশ্চুড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কালাচাঁন পাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমশ্চুড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু রায়হান।

পরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষা জীবনের উজ্জ্বল ভবিষ্যত কামনা করে আলেপ আলী ফাউন্ডেশনের সৌজন্যে ১০ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। ওই সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, এলাকার গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীসহ প্রায় দুই শতাধিক শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]