• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৬ সেকেন্ড পূর্বে
হাবিবুর রহমান
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২৮ বিকাল

‎কুমিল্লায় আইনশৃঙ্খলা নিয়ে পুলিশ সুপারের সঙ্গে জামায়াতসহ ১১ দলের নেতৃবৃন্দের বৈঠক

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

১১ দলীয় ঐক্যের লংমার্চ ও কুমিল্লা পথসভা ঘিরে নিরাপত্তা জোরদারসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় করেছেন জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ। কর্মসূচিকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে কুমিল্লা জেলা পুলিশ।

‎‎মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের সভাপতিত্বে সভায় ৫ সেপ্টেম্বরের কর্মসূচিকে কেন্দ্র করে জনসমাগম, নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন চলাচল এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ‎সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা জেলা দক্ষিণ আমীর মোহাম্মদ শাহজাহান অ্যাডভোকেট, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন, মহানগরী জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন এবং নগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান উপস্থিত ছিলেন। ‎এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিশ কুমিল্লা মহানগরী সভাপতি মাওলানা সোলাইমান, এবি পার্টি কুমিল্লা জেলা সভাপতি মিয়া মোহাম্মদ তোফিক,কুমিল্লা মহানগরী জামায়াতের সহকারি সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, কাউন্সিল মোশাররফ হোসাইন, এনসিপি কুমিল্লা মহানগরী সদস্যসচিব মাসুমুল বারী কায়সার, এবি পার্টি কুমিল্লা মহানগরী সভাপতি জিএস সামদানি, বাংলাদেশ খেলাফত মজলিশ কুমিল্লা মহানগরী সেক্রেটারি ইমাম হোসাইন, এলডিপি কুমিল্লা জেলা ও মহানগর সমন্বয়ক আবুল্লাহ আল মাহমুদ রাসেল এবং জাগপা কুমিল্লা মহানগরী সভাপতি নজরুল ইসলাম সেলিমসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ‎

পুলিশের পক্ষে কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান,পঙ্কজ বরুড়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ‎

সভায় নেতৃবৃন্দ বলেন, ৫ সেপ্টেম্বরের ১১ দলীয় ঐক্যের লংমার্চ ও কুমিল্লা পথসভা একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি। কর্মসূচিতে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের সম্ভাবনা থাকায় নিরাপত্তা, যানবাহন চলাচল এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন রাখতে প্রশাসনের প্রয়োজনীয় সহযোগিতা কামনা করা হয়। ‎

মতবিনিময় সভায় পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। কর্মসূচির সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

‎এদিকে ৫ সেপ্টেম্বরের কর্মসূচি সফল করতে কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে। কর্মসূচিকে ঘিরে বিভিন্ন পর্যায়ে মতবিনিময়, প্রচার-প্রচারণা ও সাংগঠনিক প্রস্তুতি অব্যাহত রয়েছে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]