• ঢাকা
  • ঢাকা, বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৪ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:০৮ সকাল

ইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা: নিহত ৪, আহত অর্ধশতাধিক

ছবি: সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় চারজন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একটি শিশুও রয়েছে বলে জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রেড ক্রিসেন্ট জানায়, হরমোজগান প্রদেশের সিরিক শহরের একটি আবাসিক বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলাকালে সেখানে ছিটকে আসা বিস্ফোরকের টুকরোর আঘাতে হতাহতের ঘটনা ঘটে। রেড ক্রিসেন্ট একটি এক্স পোস্টে লিখেছে, ‘এ ঘটনায় ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন এবং একটি ছোট শিশুসহ চারজন নিহত হয়েছেন।’

এনডিটিভির খবরে বলা হয়, ইরান সরকারি একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একটি ভিডিওতে হামলার পর বিয়ের অনুষ্ঠানস্থল হিসেবে চিহ্নিত জায়গাটিতে ব্যাপক ধ্বংসাবশেষ ও ক্ষয়ক্ষতি দেখা যায়। ভিডিওতে পেছন থেকে মানুষের চিৎকারের শব্দও শোনা যায়।

এর আগে দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের ডেপুটি গভর্নর আহমদ নাফিসি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ‘এ হামলার ঘটনায় দুজন শহিদ হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।’

দক্ষিণাঞ্চলের সিরিক কাউন্টি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির তীরে অবস্থিত। অভিযান শুরুর পর যুক্তরাষ্ট্র জানায়, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) লক্ষ্যবস্তুতে তারা হামলা চালাচ্ছে। তাদের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ এবং ওই অঞ্চলে মোতায়েন মার্কিন সেনাদের বিরুদ্ধে ইরানের ‘সাম্প্রতিক হামলার চেষ্টা’র জবাবে এসব হামলা চালানো হচ্ছে।

এছাড়া ইরানের গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালির আশপাশ ও এর পূর্বদিকে একাধিক শহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দক্ষিণাঞ্চলীয় কেরমান প্রদেশের একটি বিমানবন্দরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

এর পাল্টা জবাব দিয়েছে তেহরানও। উপসাগরীয় অঞ্চলের দেশ কুয়েত, জর্ডান, ইরান ও বাহরাইনে থাকা অন্তত ৪টি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে পাল্টা হামলা চালিয়েছে তেহরান।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]