• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১০ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৮ দুপুর

‘জাহান্নাম থেকে পালাতে পারবে না’, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে তীব্র হামলা-পাল্টা হামলার পর ওয়াশিংটনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই বলেছেন, ‘জাহান্নামের গভীরতা থেকে পালাতে পারবে না’ যুক্তরাষ্ট্র। একই সঙ্গে যুদ্ধক্ষেত্র, কূটনীতি ও অর্থনৈতিক অবরোধ মোকাবিলায় ইরানের ‘নতুন কৌশল’ যুক্তরাষ্ট্রের ভিত্তি নড়িয়ে দেবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় সামরিক হামলা-পাল্টা হামলার পর মধ্যপ্রাচ্যে ইরান ‘নতুন কৌশল’ নিয়ে মাঠে নামছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নিরাপত্তাপ্রধান। এক্সে দেয়া এক পোস্টে মোহসেন রেজাই বলেন, ‘এই মরিয়া লড়াইয়ের মাধ্যমে আপনারা নিজেদের তৈরি জাহান্নামের গভীরতা থেকে শুধু পালাতেই ব্যর্থ হবেন না, শিগগিরই দেখবেন—যুদ্ধক্ষেত্র, কূটনীতি এবং অর্থনৈতিক অবরোধ মোকাবিলায় ইরানের নতুন কৌশল আপনাদের ভিত্তি নড়িয়ে দেবে।’

এর আগে গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, হরমুজ প্রণালির কাছে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্র নতুন করে ‘বড় ও শক্তিশালী’ হামলা চালিয়েছে। ইরান হরমুজ প্রণালিতে মাইন স্থাপনের চেষ্টা করেছিল—এমন দাবি করে তার জবাব হিসেবেই এসব হামলা চালানো হয়েছে বলে জানান ট্রাম্প।

তিনি বলেন, ‘এই মুহূর্তে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির কাছে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। হামলাগুলো বড় ও শক্তিশালী। ইরানিরা হরমুজ প্রণালিতে সমুদ্রের মাইন বসানোর যে ব্যর্থ চেষ্টা করেছিল, তার জবাবেই এই হামলা। বর্তমানে সেখানে কোনও মাইন নেই—সব সরিয়ে ফেলা হয়েছে অথবা বিস্ফোরিত করা হয়েছে।’

ট্রাম্প আরও বলেন, ইরান জর্ডানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে আটটি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল এবং সবগুলোই সফলভাবে ভূপাতিত করা হয়েছে। ইরানের পক্ষ থেকে এই ‘ন্যায্য হামলার’ জবাব দেয়া হলে আরও কঠোর হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক্সে দেয়া এক পোস্টে হামলার বিষয়ে বিস্তারিত জানায়। তারা বলেছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ এবং ওই অঞ্চলে মোতায়েন মার্কিন সেনাদের ওপর ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাম্প্রতিক ‘হামলার চেষ্টার’ জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে।

ইরান দাবি করেছে, জবাবে তারা জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন এবং ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলে থাকা মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে।

তেহরান বলেছে, ‘আত্মরক্ষার অধিকার’ থেকেই এসব হামলা চালানো হয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে ইরান বলেছে, যুক্তরাষ্ট্র যেন তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানে হামলা চালাতে না পারে, তা নিশ্চিত করতে হবে।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]