বিরোধী দলকে রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে জাতীয় সংসদে গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে কার্যকর পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
রিজভী বলেন, আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি এবং বিগত সরকারের ভুল পরিকল্পনার কারণে দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে। বিশেষ করে আমেরিকা-ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালি বন্ধ থাকার প্রভাবেই বর্তমানে জ্বালানি সংকট তীব্র হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকারের সময়ে রাজনৈতিক দলগুলোর আন্দোলন, বিক্ষোভ ও লং মার্চ করার অধিকার রয়েছে। তবে রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে জাতীয় সংসদে বসে সংকট সমাধানে পরামর্শ দেওয়াই বেশি কার্যকর।
অনুষ্ঠানে সড়ক ও রেলপথমন্ত্রী হাবিবুর রশিদ উপস্থিত ছিলেন। তিনি বলেন, শুধু অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ না থেকে জুলাইয়ের চেতনাকে ধারণ করে সংস্কৃতির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর