• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৪৩ সেকেন্ড পূর্বে
দিলওয়ার খান
বিশেষ প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:০৭ রাত

দলীয়করণে হারিয়েছে ফুটবলের সোনালী ঐতিহ্য: আনোয়ারুল হক

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বিগত সরকারের সময়ে ক্রীড়াঙ্গনের নগ্ন দলীয়করণের কারণে দেশের ফুটবলের সোনালী ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন নেত্রকোনা-সদর বারহাট্টা আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।

তিনি বলেছেন, ফুটবল বাংলাদেশের মানুষের প্রাণের খেলা। কিন্তু রাজনৈতিক হস্তক্ষেপ ও দলীয়করণের কারণে দেশের ক্রীড়াঙ্গন তার স্বাভাবিক বিকাশের পথ হারিয়েছে। ফলে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের ফুটবলের পরিচিতি ও অবস্থান ধরে রাখা সম্ভব হয়নি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে নেত্রকোনার ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক বলেন, “ফুটবল সারা পৃথিবীতেই অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। বাংলাদেশে শিশু হাঁটা শেখার পরই ফুটবলে লাথি দিতে শুরু করে। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে ক্রীড়াঙ্গনকে নগ্নভাবে দলীয়করণ করার কারণে আমরা ফুটবলের সেই সোনালী ঐতিহ্য আস্তে আস্তে হারিয়ে ফেলেছি। আন্তর্জাতিক অঙ্গনেও আমাদের পরিচিতি ধরে রাখতে পারিনি।”

যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার ক্রীড়াঙ্গনের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের প্রতিটি পর্যায়ে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “বিপথগামী ও মাদকে আসক্ত যুবসমাজকে রক্ষা করতে খেলাধুলার পরিবেশ তৈরি করা হচ্ছে। আগামী দিনে প্রতিটি স্কুলে ক্রমান্বয়ে সরকারিভাবে স্পোর্টস টিচার নিয়োগ দেওয়া হবে। তাদের মাধ্যমে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রশিক্ষিত করে খেলাধুলার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের দরবারে নতুন করে পরিচিত করাতে চাই।”

খেলাধুলাকে শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ না রেখে পেশা হিসেবেও গ্রহণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিকল্পিত প্রশিক্ষণ ও সুযোগ সৃষ্টি করা গেলে দেশের তরুণরা আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করতে সক্ষম হবে। নেত্রকোনা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “ফুটবল বাংলাদেশের মানুষের প্রাণের খেলা। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং সুস্থ-সবল প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই।”

তিনি বলেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে সরকার দেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নিয়েছে। এ ধরনের টুর্নামেন্ট থেকে ভবিষ্যতের সম্ভাবনাময় খেলোয়াড় তৈরি হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. নুরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হেদায়েত উল্লাহ রুমিনসহ প্রশাসন, রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনের নেতৃবৃন্দ। আলোচনা পর্ব শেষে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় দুর্গাপুর ও মোহনগঞ্জ উপজেলা দল। শ্বাসরুদ্ধকর ম্যাচে দুর্গাপুর উপজেলা দল ১-০ গোলে মোহনগঞ্জকে পরাজিত করে টুর্নামেন্টে শুভসূচনা করে।

দ্বিতীয়ার্ধে দুর্গাপুরের ১৪ নম্বর জার্সিধারী স্ট্রাইকার আকিকুল ইসলামের দর্শনীয় গোলে জয় নিশ্চিত হয় দুর্গাপুরের। দীর্ঘদিন পর মোক্তারপাড়া মাঠে বড় পরিসরে ফুটবল টুর্নামেন্ট আয়োজন হওয়ায় হাজারো দর্শকের উপস্থিতিতে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]