• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২২ সেকেন্ড পূর্বে
দিলওয়ার খান
বিশেষ প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৫২ দুপুর

বিডি২৪লাইভে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল স্বাস্থ্য বিভাগ: তদন্তে তিন সদস্যের কমিটি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ১৫ আগস্ট উপলক্ষে ভর্তি রোগীদের মধ্যে ঠান্ডা পানির বোতল ও টিফিন কেক বিতরণের ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে জেলা স্বাস্থ্য বিভাগ। বিষয়টি নিয়ে নানা প্রশ্ন ওঠায় নেত্রকোনার সিভিল সার্জন ডা. মো. গোলাম মাওলা তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন।

গত ২৪ আগস্ট অনলাইন নিউজ পোর্টাল বিডি২৪লাইভে এ বিষয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি স্বাস্থ্য বিভাগের নজরে আসে। এরপর একই দিন তদন্ত কমিটি গঠন করা হয় বলে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে। তদন্ত কমিটির সদস্যরা হলেন ডা. কল্যাণী রানী ঘোষ, ডা. জান্নাতুল নেসা চাঁদনী ও ডা. রাকিবুল ইসলাম। তদন্ত দল গত ৫ সেপ্টেম্বর মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সরেজমিনে তদন্ত কার্যক্রম পরিচালনা করেছে।

তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রতিবেদন সিভিল সার্জনের কাছে জমা দেওয়ার পরই সরকারি হাসপাতাল প্রাঙ্গণে কীভাবে এবং কার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে। গত ১৫ আগস্ট মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের মাঝে ঠান্ডা পানির বোতল ও টিফিন কেক বিতরণ করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. অলক কান্তি তালুকদারের নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে আয়োজনটির প্রকৃত উদ্যোক্তা, অর্থের উৎস এবং সরকারি হাসপাতাল প্রাঙ্গণে এ ধরনের কর্মসূচি পালনের অনুমোদন নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে নেত্রকোনার সিভিল সার্জন ডা. মো. গোলাম মাওলা বলেন, তদন্ত শেষ হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি কোনো স্থাপনা বা অফিসে এ ধরনের কর্মসূচি কীভাবে পালন করা হলো, তা নিয়ে তদন্ত চলছে। প্রতিবেদন পাওয়ার পর বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের মতে, সরকারি হাসপাতাল মূলত সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রতিষ্ঠান। সেখানে কোনো বিশেষ দিবস উপলক্ষে এ ধরনের আয়োজন কার অনুমতিতে, কোন অর্থে এবং কী উদ্দেশ্যে করা হয়েছে, তা তদন্তে উঠে আসা জরুরি। তদন্তে অনিয়ম বা বিধিবহির্ভূত কোনো কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়, এখন সেদিকেই তাকিয়ে আছে সংশ্লিষ্ট মহল।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]