• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৩ সেকেন্ড পূর্বে
সাগর হোসেন
জাবি প্রতিনিধি
প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৪৫ দুপুর

চার বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘বিসিএস আড্ডা’র আয়োজন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চার বছর পর অনুষ্ঠিত হয়েছে ‘লাইভ এমসিকিউ প্রেজেন্ট বিসিএস আড্ডা সিজন ৭’। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের (জেইউসিসি) আয়োজনে এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিসিএস প্রস্তুতি, ক্যারিয়ার পরিকল্পনা ও বিসিএস ক্যাডারদের বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৪তম বিসিএসের মো. আশরাফুল আলম (অতিরিক্ত জেলা প্রশাসক, রাজস্ব, মাদারীপুর), ২৭তম বিসিএসের আলিজা জামান শুপ্তি (সাধারণ শিক্ষা ক্যাডার), ৩৫তম বিসিএসের আরাফাত মোহাম্মদ নোমান (ঊর্ধ্বতন সহকারী সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ) এবং ৪৬তম বিসিএসের তাশফিকাল সামি (সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট)। তাঁরা নিজেদের বিসিএস প্রস্তুতি ও কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষার্থীদের বিভিন্ন পরামর্শ দেন।

অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এবং জেইউসিসি-এর উপদেষ্টা অধ্যাপক মো. আওলাদ হোসেন (রসায়ন বিভাগ), সহযোগী অধ্যাপক মাহাদি হাসান (হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা বিভাগ) ও অধ্যাপক মো. জামাল উদ্দিন রনু (পরিবেশ বিজ্ঞান বিভাগ) উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘এত শিক্ষার্থীকে একসঙ্গে নিজেদের স্বপ্নের দিকে এগিয়ে আসতে দেখে খুব ভালো লাগছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এমন একটি উদ্যোগ গ্রহণের জন্য আমি ক্যারিয়ার ক্লাবকে ধন্যবাদ জানাই।’

অনুষ্ঠান শেষে ক্যারিয়ার ক্লাবের সভাপতি এ এস এম মাশরুর রাইয়ান সাকিব বলেন, ‘বিসিএস আড্ডা শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা থেকে অনুপ্রেরণা নেওয়ার সুযোগ তৈরি করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে আরও অর্থবহ সুযোগ তৈরিতে ক্যারিয়ার ক্লাব কাজ করে যাবে।’

ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দা সামিয়া আশরাফ বলেন, ‘এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বাস্তব দিকনির্দেশনা ও আত্মবিশ্বাস অর্জনে সহায়তা করে। শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর ও অর্থবহ আয়োজন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]