বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২৭তম উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ১৯৬১-এর ১২(১) ধারা অনুসারে তাকে এই পদে পদায়ন করা হয়েছে। দায়িত্ব গ্রহণের দিন থেকে পরবর্তী চার বছর কিংবা অবসর গ্রহণের পূর্ব পর্যন্ত (যেটি আগে আসে) তিনি উপাচার্যের দায়িত্বে থাকবেন। প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি তার পূর্বের পদের সমপরিমাণ বেতন-ভাতা ও অন্যান্য নিয়মমাফিক সুবিধা পাবেন এবং প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার দীর্ঘকাল ধরে অধ্যাপনা ও গবেষণাকাজে নিয়োজিত আছেন। মৎস্যসম্পদ ও বিজ্ঞান গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি সম্প্রতি 'জাতীয় মৎস্য পদক ২০২৬ (স্বর্ণপদক)' লাভ করেন। পূর্বে তিনি বাকৃবির ছাত্রবিষয়ক উপদেষ্টা সহ নানা একাডেমিক ও প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন। তার এই নিয়োগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর