• ঢাকা
  • ঢাকা, বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:০৪ রাত

যুক্তরাষ্ট্রের অর্থযুদ্ধ: ইরানের পাশে দাঁড়িয়ে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি করল রাশিয়া

ছবি: সংগৃহীত

মার্কিন অর্থনৈতিক অবরোধ মোকাবিলায় রাশিয়ার সঙ্গে বড় ধরনের চুক্তি ও নতুন সমঝোতা চূড়ান্ত করেছে ইরান। আর্থিক লেনদেন, শ্রমশক্তি ও কর্মসংস্থান নিয়ে এসব চুক্তি ও সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী।

বুধবার (৯ সেপ্টেম্বর) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহেরের প্রতিবেদনে বলা হয়, মস্কো সফরের সময় একাধিক বৈঠক ও আলোচনার পর ইরানের অর্থমন্ত্রী সাইয়্যেদ আলি মাদানিজাদেহ বলেন, আর্থিক সহযোগিতা, শ্রমশক্তি ও কর্মসংস্থান নিয়ে গুরুত্বপূর্ণ কিছু চুক্তি সম্পন্ন হয়েছে এবং নতুন কিছু সমঝোতায় পৌঁছানো গেছে।

উভয় পক্ষ এসব বিষয়ে গুরুত্বের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে, যাতে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হয় বলেও জানান তিনি। ইরানের অর্থমন্ত্রী আরও বলেন, অবরোধ ও অর্থনৈতিক যুদ্ধের এমন পরিস্থিতিতে এসব উদ্যোগের লক্ষ্য হলো, অংশীদার দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত করা।

ইরানের অর্থনীতি সীমিত করা এবং দেশটিতে পণ্য প্রবেশ বাধাগ্রস্ত করার যখন চেষ্টা চলছে তখন তা মোকাবিলায় অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো এবং বিকল্প পথ তৈরি করা কার্যকর হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

মাদানিজাদেহ জানান, প্রয়োজনীয় পণ্য সরবরাহে ইরানের কোনো সমস্যা নেই। শিল্পের জন্য প্রয়োজনীয় অন্যান্য কাঁচামাল সরবরাহের ক্ষেত্রেও বিকল্প পথ তৈরি করা হয়েছে। অংশীদার দেশগুলোর সঙ্গে আরও গভীর অর্থনৈতিক সহযোগিতা, বিধিনিষেধের প্রভাব কমানো এবং ইরানের অর্থনীতির স্থিতিস্থাপকতা শক্তিশালী করার প্রচেষ্টার অংশ বলেও জানান ইরানের অর্থমন্ত্রী।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]