• ঢাকা
  • ঢাকা, বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
হাবিবুর রহমান
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৫৬ রাত

ছাত্র সংসদ নির্বাচনে কারচুপি হলে সরকারের টিকে থাকা কঠিন হবে: ছাত্রশিবির সভাপতি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ছাত্র সংসদ নির্বাচনে সরকার কারচুপি করলে তা মারাত্মক ভুল হবে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীরা আন্দোলনে নামলে সরকারের পক্ষে ক্ষমতায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে। তিনি বলেন, “সরকার যে পথে এগোচ্ছে, সেটি বাঁকা পথ। এই পথ থেকে সরকারকে ফিরে আসতে হবে।”

বুধবার কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর ছাত্রশিবিরের সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল মোস্তফা ফয়সাল পারভেজ, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ, সাবেক ছাত্রশিবির সভাপতি ড. মোবারক হোসেন, মহানগরীর সেক্রেটারি মু. মাহবুবুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মু. মজিবুর রহমান ভূঁইয়া এবং ছাত্রশিবির কুমিল্লা মহানগরীর সেক্রেটারি ডা. আব্দুল্লাহ আকিব।

ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, সরকার ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করবে বলে তারা আশা করছেন। ছাত্রশিবির নির্বাচন নিয়ে তাদের দাবি-দাওয়া সরকারের কাছে তুলে ধরবে। নির্বাচনে কোনো ধরনের কারচুপি হলে শিক্ষার্থীরা তা মেনে নেবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে ছাত্রশিবির সভাপতি বলেন, অন্ধ দলীয়করণ ও বিভিন্ন ক্ষেত্রে সিন্ডিকেটের কারণে মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে। দেশে গ্যাস, তেল ও কয়লার সংকট চলছে। এসব পরিস্থিতি সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি করছে। সরকারকে এ পথ থেকে ফিরে এসে জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।

সম্প্রতি অনুষ্ঠিত ১১ দলের লংমার্চ প্রসঙ্গে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, এতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই লংমার্চ সম্পন্ন হয়েছে। এটিকে তিনি একটি ‘আইকনিক’ ঘটনা হিসেবে উল্লেখ করেন। আগামী ১৯ তারিখে আরও একটি লংমার্চ অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সংবর্ধিত কৃতী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]