• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত
সম্পাদনা: সালাউদ্দিন আহমেদ
শিফট-ইন-চার্জ
প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৪৯ রাত

লামিন ইয়ামালের যে রেকর্ড ফুটবল বিশ্বে আর কারও নেই

ছবি: সংগৃহীত

বয়স মাত্র ১৯। অথচ এরই মধ্যে ফুটবল ইতিহাসের পাতায় একের পর এক রেকর্ড লিখে চলেছেন লামিন ইয়ামাল। এবার ব্যালন ডি’অরের ইতিহাসেও অনন্য কীর্তি গড়লেন বার্সেলোনার এই তরুণ ফরোয়ার্ড। ২০ বছর বয়সে পা রাখার আগেই তিনবার ব্যালন ডি’অরের মনোনয়ন পাওয়া ইতিহাসের প্রথম খেলোয়াড় হয়েছেন তিনি।

৮ সেপ্টেম্বর ২০২৬ প্রকাশিত ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়ে টানা তৃতীয়বারের মতো মনোনয়ন পেয়েছেন ইয়ামাল। এর আগে ২০২৪ ও ২০২৫ সালেও এই পুরস্কারের তালিকায় ছিলেন তিনি।

২০২৪ সালে মাত্র ১৭ বছর বয়সে প্রথমবার মনোনয়ন পেয়ে অষ্টম হয়েছিলেন ইয়ামাল। পরের বছর আরও এক ধাপ এগিয়ে হন রানার্সআপ। এবার ২০২৬ সালে বিশ্বকাপজয়ী স্পেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ব্যালন ডি’অরের দৌড়ে রয়েছেন তিনি।

গত মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচে ২৪ গোল ও ১৫ অ্যাসিস্ট করেন ইয়ামাল। তার পারফরম্যান্সে ভর করে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপের শিরোপা ধরে রাখে বার্সেলোনা।

এরপর ২০২৬ বিশ্বকাপেও স্পেনের জার্সিতে আলো ছড়ান তিনি। শিরোপা জয়ের পথে সাতটি ম্যাচেই খেলেছেন ইয়ামাল, করেছেন একটি গোল ও একটি অ্যাসিস্ট। ফাইনালে ১০ জনের আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে স্পেন।

ব্যক্তিগত অর্জনেও অনন্য ইয়ামাল। ২০২৪ ও ২০২৫ সালে টানা দুবার কোপা ট্রফি জিতে ইতিহাস গড়েছেন তিনি। এই পুরস্কার টানা দুই বছর জেতা একমাত্র খেলোয়াড়ও ইয়ামাল।

স্পেনের হয়ে অভিষেকের সময়ও রেকর্ড গড়েছিলেন এই তারকা। ২০২৩ সালের ৮ সেপ্টেম্বর জর্জিয়ার বিপক্ষে মাত্র ১৬ বছর ৫৭ দিন বয়সে মাঠে নেমে স্পেনের সর্বকনিষ্ঠ খেলোয়াড় ও গোলদাতা হন তিনি।

এরই মধ্যে স্পেনের হয়ে ৩৩ ম্যাচে ৭ গোল করেছেন ইয়ামাল। জিতেছেন ইউরো ২০২৪, ২০২৫ উয়েফা নেশনস লিগ ও ২০২৬ বিশ্বকাপের মতো বড় শিরোপা।

নতুন মৌসুমেও দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি। রায়ো ভায়েকানোর বিপক্ষে জোড়া গোলের পর ভ্যালেন্সিয়ার বিপক্ষে করেন আরও দুই গোল। সর্বশেষ চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ফ্রি-কিক থেকে গোল করে বার্সেলোনার বড় জয়ে অবদান রাখেন।

২০ বছর বয়সে পৌঁছানোর আগেই তিনবার ব্যালন ডি’অর মনোনয়ন, টানা দুই কোপা ট্রফি, বিশ্বকাপসহ একাধিক বড় শিরোপা—লামিন ইয়ামালের ক্যারিয়ারের শুরুটাই যেন রেকর্ড আর ইতিহাসে মোড়া।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]