টাঙ্গাইলের নাগরপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন বণিক।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ৪টি ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরোটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এর বিভিন্ন ধারায় ৪টি ডায়াগনস্টিক সেন্টারকে নানা অনিয়মের কারণে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ডায়াগনস্টিক সেন্টার গুলো হলো, শ্যামলী ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা, নাগরপুর ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালকে ১৫ হাজার টাকা, ফেন্ডসিপ ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা ও হলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা।
ভ্রাম্যমাণ আদালতে এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কাদির, মেডিকেল অফিসার ডা. মামুনুর রশীদ খান ও থানা প্রশাসন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর