• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৩১ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৭ রাত

ফ্রান্স দলে জিদানের চার চমক

ছবি: সংগৃহীত

ফ্রান্স জাতীয় দলের কোচ হিসেবে জিনেদিন জিদানের প্রথম স্কোয়াড ঘোষণার সময় যত ঘনিয়ে আসছে, ততই সামনে আসছে চমকপ্রদ সব নাম। আগামী সপ্তাহে স্কোয়াড ঘোষণার কথা থাকলেও এরই মধ্যে চার নতুন ফুটবলারের নাম আলোচনায় এসেছে। খবর গোল ডটকমের।

সামনে ফ্রান্সের চারটি উয়েফা নেশনস লিগের ম্যাচ। ২৫ সেপ্টেম্বর তুরস্ক, ২৯ সেপ্টেম্বর বেলজিয়াম, ২ অক্টোবর ইতালি এবং ৫ অক্টোবর আবারও বেলজিয়ামের মুখোমুখি হবে ফরাসিরা।

ধারণা করা হচ্ছে, সাবেক কোচ দিদিয়ের দেশমের রেখে যাওয়া কাঠামো পুরোপুরি বদলাবেন না জিদান। তবে নতুন মুখদের অন্তর্ভুক্তির মাধ্যমে নিজের পরিকল্পনার ইঙ্গিত ইতোমধ্যে দিয়েছেন তিনি।

এস্তেবান লেপল
রেনের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্রথমবার ফ্রান্সের প্রাথমিক দলে ডাক পেতে পারেন ২৬ বছর বয়সী ফরোয়ার্ড এস্তেবান লেপল। গত মৌসুমে ফরাসি লিগে ২১ গোল করে সর্বোচ্চ গোলদাতা হন তিনি। চলতি মৌসুমেও তিন ম্যাচে করেছেন তিন গোল।

পাবলো পাগিস
নতুন মুখের তালিকায় আছেন ২৩ বছর বয়সী বাঁ প্রান্তের খেলোয়াড় পাবলো পাগিসও। গত মৌসুমে লোরিয়াঁর হয়ে ১০ গোল ও পাঁচ অ্যাসিস্ট করেছিলেন তিনি। গ্রীষ্মে প্যারিস এফসিতে যোগ দিয়ে দ্রুতই দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন। সর্বশেষ মার্সেইয়ের বিপক্ষে তার অ্যাসিস্টেই ৩-২ ব্যবধানে জয় পায় প্যারিস এফসি।

ইসমাইলো গ্যানিও
লঁসের ২১ বছর বয়সী ডিফেন্ডার ইসমাইলো গ্যানিওকেও প্রথমবার ফ্রান্সের প্রাথমিক দলে দেখা যেতে পারে। এক বছরেরও কম সময়ে ফরাসি লিগে নিজেকে নির্ভরযোগ্য ডিফেন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। এর আগে বুরকিনা ফাসোর হয়ে একটি ম্যাচ খেললেও সম্প্রতি ফ্রান্সের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন গ্যানিও।

অ্যান্ডি দিয়ুফ
তালিকার সর্বশেষ চমক ইন্টার মিলানের ডান প্রান্তের খেলোয়াড় অ্যান্ডি দিয়ুফ। মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স করা এই তরুণও প্রথমবার ফ্রান্সের সিনিয়র দলের প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়ার অপেক্ষায় রয়েছেন।

চার নতুন মুখের অন্তর্ভুক্তি শেষ পর্যন্ত কতটা বাস্তব হয়, সেটিই এখন দেখার বিষয়। তবে জিদানের প্রথম স্কোয়াডে বড় ধরনের চমকের আভাস যে মিলছে, তা এরই মধ্যে স্পষ্ট।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]