• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২৪ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৪৫ সকাল

ইরাক থেকে ড্রোন হামলা, সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ

ছবি: সংগৃহীত

ইরাক থেকে ছোড়া কয়েকটি ড্রোন হামলায় সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাইপলাইনটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদ ও মদিনা অঞ্চলে অবস্থিত ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে ইরাক থেকে আসা কয়েকটি ড্রোন হামলা চালায়। এতে পাইপলাইনের ক্ষয়ক্ষতির পাশাপাশি কয়েকজন আহত হয়েছেন।

দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএকে বলেন, হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাইপলাইনটি বন্ধ করে দেওয়া হয়েছে। হামলায় অবকাঠামোটির কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় হামলার নিন্দা জানিয়েছে।

সৌদি আরবের পূর্বাঞ্চল থেকে লোহিত সাগরের উপকূলীয় এলাকায় তেল পরিবহনে ইস্ট-ওয়েস্ট পাইপলাইনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে পাইপলাইনটি বন্ধ করে দেওয়ার ঘটনা দেশটির তেল পরিবহন ব্যবস্থার ওপরও প্রভাব ফেলতে পারে।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]