মোংলায় মুদি ব্যবসায়ী সবুর তালুকদারের গোডাউন থেকে চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে মজুদ করা ১৫ হাজার ৬০০ লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করেছে কোস্ট গার্ড।
শনিবার বিকেলে পৌর শহরের প্রধান বাজারে মেসার্স শোভা স্টোরের মালিক সবুর তালুকদারের গোডাউনে অভিযান চালিয়ে ৭৮ ব্যারেল তেল জব্দ করা হয়। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে অপরিশোধিত এ তেলের সঙ্গে ভেজাল মিশিয়ে বাজারে বিক্রি করে আসছিলেন সবুর।
অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার সুমী, পুলিশ ও এনএসআই কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইউএনও শারমিন আক্তার সুমী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব তেল জব্দ করা হয়েছে। জব্দকৃত তেল পুলিশে হস্তান্তর এবং এ ঘটনায় কোস্ট গার্ডের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগেও র্যাবের অভিযানে সবুরের গোডাউন থেকে অবৈধভাবে মজুদ করা ভোজ্যতেল জব্দ করা হয়েছিল।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর