বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও মানবিক কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়িতে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা শহরের চেঙ্গী স্কোয়ার এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে জেলা যুবদলের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর ঘুরে পৌর টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে সভার শুরুতে দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
প্রতিষ্ঠাবার্ষিকীর অংশ হিসেবে দিনটিতে জেলা যুবদলের উদ্যোগে অসচ্ছল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পরিচালিত হয়।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর