• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৪৩ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:২৩ সকাল

যেসব ফোনে আর চলবে না হোয়াটসঅ্যাপ

ছবি: সংগৃহীত

পুরোনো অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ। ৮ সেপ্টেম্বর থেকে অ্যান্ড্রয়েড ৫.০ ও ৫.১ ললিপপচালিত বেশ কিছু স্মার্টফোনে হোয়াটসঅ্যাপের সহায়তা বন্ধ হয়ে গেছে। ফলে এসব ফোনে অ্যাপটি ব্যবহার চালিয়ে যেতে হলে অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণে হালনাগাদ করতে হবে। সেটি সম্ভব না হলে ফোন পরিবর্তন করতে হতে পারে।

এক প্রতিবেদনে ওয়েবিটাইনফোরের তথ্যের বরাত দিয়ে বলা হয়েছে, চলতি বছরের এপ্রিলেই পুরোনো অ্যান্ড্রয়েড সংস্করণে হোয়াটসঅ্যাপের সহায়তা বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী, ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে অ্যান্ড্রয়েড ৫.০ ও ৫.১ ললিপপের জন্য হোয়াটসঅ্যাপের সহায়তা শেষ হয়েছে।

এখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে কমপক্ষে অ্যান্ড্রয়েড ৬.০ মার্সমেলো বা এর পরবর্তী সংস্করণ প্রয়োজন। কোনো ফোন অ্যান্ড্রয়েড ৫.০ বা ৫.১-এ আটকে থাকলে এবং সেটিকে অ্যান্ড্রয়েড ৬.০ বা পরবর্তী সংস্করণে হালনাগাদের সুযোগ না থাকলে ওই ফোনে আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না।

মূলত দীর্ঘদিন ধরে ব্যবহৃত পুরোনো স্মার্টফোনগুলোই এই পরিবর্তনে বেশি প্রভাবিত হবে। যেসব ফোন নির্মাতা প্রতিষ্ঠান আর সফটওয়্যার হালনাগাদ দেয় না, সেসব ডিভাইসে হোয়াটসঅ্যাপ বন্ধ হওয়ার সম্ভাবনা বেশি।

ভারত, ব্রাজিল, পাকিস্তান, দক্ষিণ-পূর্ব এশিয়া ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলে এখনো পুরোনো অ্যান্ড্রয়েড ফোনের ব্যবহার রয়েছে। এসব ফোনের অনেকগুলোতেই নতুন অ্যান্ড্রয়েড সংস্করণ ইনস্টলের সুযোগ না থাকায় ব্যবহারকারীদের নতুন ডিভাইসে যাওয়ার প্রয়োজন হতে পারে।

কী করবেন ব্যবহারকারীরা?
প্রথমে ফোনের বর্তমান অ্যান্ড্রয়েড সংস্করণ পরীক্ষা করতে হবে। সেটি অ্যান্ড্রয়েড ৫.০ বা ৫.১ হলে ফোনটির জন্য কোনো সফটওয়্যার হালনাগাদ এসেছে কি না, তা দেখে নিতে হবে।

ফোনটি অ্যান্ড্রয়েড ৬.০ বা পরবর্তী সংস্করণে হালনাগাদ করা গেলে সফটওয়্যার আপডেটের পর হোয়াটসঅ্যাপ ব্যবহার চালিয়ে যাওয়া যাবে। তবে নতুন আপডেটের সুযোগ না থাকলে অ্যান্ড্রয়েড ৬.০ বা পরবর্তী সংস্করণ সমর্থন করে এমন নতুন ফোন ব্যবহার করতে হবে। একই নিয়ম হোয়াটসঅ্যাপ বিজনেসের ক্ষেত্রেও প্রযোজ্য।

ওয়েবিটাইনফোরের তথ্য অনুযায়ী, পুরোনো অ্যান্ড্রয়েড সংস্করণগুলোর প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার ও নিরাপত্তাব্যবস্থাগুলো সেখানে কার্যকরভাবে চালানো কঠিন। তাই পুরোনো অপারেটিং সিস্টেমের পরিবর্তে তুলনামূলক আধুনিক অ্যান্ড্রয়েড সংস্করণে গুরুত্ব দিচ্ছে মেসেজিং প্ল্যাটফর্মটি।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]