• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১২ সেকেন্ড পূর্বে
আরিফ জাওয়াদ
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৪ রাত

ঢাবিতে ডেঙ্গু প্রতিরোধে উপাচার্যকে স্মারকলিপি, সচেতনতামূলক লিফলেট বিতরণ ছাত্রদলের

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক উদ্বোধনকৃত ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ এর ধারাবাহিকতায় উপাচার্যকে স্মারকলিপি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে শাখা ছাত্রদল।

রবিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামকে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানকালে উপাচার্যের কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নেতৃত্বে ছাত্রদল নেতাকর্মীদের সাথে উপস্থিত ছিলেন।

এ সময় শাখা ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘আমরা আমাদের সাংগঠনিক পরিসর থেকে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছনতা অভিযান কেন্দ্রিক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করার পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন বৃহৎ পরিসরে শিক্ষার্থীদের সাথে নিয়ে কোন কর্মসূচি গ্রহণ করলে আমরা সেক্ষেত্রেও প্রয়োজনে স্বেচ্ছাসেবার ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল প্রশাসনসমূহকে সার্বিক সহযোগিতা করবো বলে আশ্বাস দিয়েছি। আমাদের হল শাখাসমূহ হতে স্ব-স্ব প্রশাসন বরাবর এ বিষয়ে স্মারকলিপি প্রদান ও আলোচনা করবে এবং হলের আবাসিক শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করবে।’

স্মারকলিপি প্রদান শেষে নেতাকর্মীরা ক্যাম্পাসের ভিসি চত্বর হতে টিএসসি পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]