ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ঐতিহাসিক সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর দুটি ছবি ছিঁড়ে ফেলার পর এবার সেখানে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের একটি ছবি সাঁটানো হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ছবিটি সংগ্রহশালায় টাঙানো হয়।
ছবিটির নিচে ক্যাপশনে লেখা রয়েছে, ‘১৯৮১ সালের ১ জানুয়ারি বায়তুল মোকাররমে ফিলিস্তিনের যুদ্ধে শহীদ দুই বাংলাদেশির জানাজার নামাজ পড়তে এলে উপস্থিত মুসল্লিরা তাকে জুতাপেটা করেন।’
গোলাম আযমের ছবিটি সাঁটিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী অর্ক বড়ুয়া। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক।
ছবি সাঁটানোর বিষয়ে অর্ক বড়ুয়া বলেন, ডাকসুর সংগ্রহশালা মূলত বাংলাদেশের জনগণের লড়াই ও ঐতিহাসিক ঘটনাবলির আর্কাইভ হিসেবে থাকার কথা।
তিনি বলেন, ডাকসুর মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক যখন জিন্নাহর ছবি লাগানোর বিষয়ে ‘নিজের ইচ্ছার’ কথা বলেছেন, তখন তিনিও নিজের ইচ্ছাতেই গোলাম আযমের ছবি সাঁটিয়েছেন।
অর্ক বড়ুয়ার ভাষায়, ‘তিনি যখন এখানে জিন্নাহর ছবি লাগান, তখন বলেছেন তার ইচ্ছা হয়েছে বলে তিনি লাগিয়েছেন। তো আমার ইচ্ছা হয়েছে, তাই আমি গোলাম আযমের ছবি লাগিয়েছি।’
কুশল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর