খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের আয়োজনে ও রাইটসাইট লিমিটেড-এর সহযোগিতায় আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও বৈশ্বিক ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে ইংরেজি ভাষা দক্ষতার গুরুত্ব তুলে ধরে খুবিতে ‘Unlock Your Global Journey with PTE’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকালে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের মাল্টিপারপাস রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষায়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, Pearson Test of English (PTE) সম্পর্কে আমি প্রথম পরিচিত হই অস্ট্রেলিয়াতে। এটি আইইএলটিএস, জিআরই এবং জিম্যাট-এর মতো একটি গুরুত্বপূর্ণ ভাষা ও দক্ষতা যাচাইয়ের পরীক্ষা। বিশেষ করে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে 'পিটিই' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে উচ্চশিক্ষা গ্রহণ ও কর্মজীবনে এগিয়ে যেতে শিক্ষার্থীদের জন্য এ ধরনের আন্তর্জাতিক মানের ইংরেজি ভাষা দক্ষতা প্রয়োজন। তাই শিক্ষার্থীদের মধ্যে 'পিটিই' সম্পর্কে আরও বেশি জানা এবং প্রস্তুতির সুযোগ বাড়ানো অত্যন্ত জরুরি।
সেমিনারে মূল বক্তা হিসেবে পিয়ারসন-এর রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার গালিব হাসনাত বলেন, গ্র্যাজুয়েশন এবং মাস্টার্সের পর অনেক শিক্ষার্থীই উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার জন্য বিদেশে যেতে চান। এ ক্ষেত্রে ইংরেজি ভাষায় দক্ষতা প্রমাণের পাশাপাশি ভালো স্কোর অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে 'পিটিই' এর মতো ইংরেজি ভাষা দক্ষতা যাচাইয়ের পরীক্ষা শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এছাড়া তিনি আরও বলেন, 'পিটিই'-এর অন্যতম সুবিধা হলো; তুলনামূলকভাবে কম খরচ, সহজ পরিক্ষা পদ্ধতি। বিশেষ করে মাত্র দুই ঘন্টা পরিক্ষা এবং ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই ফলাফল পাওয়া সম্ভব। ফলে উচ্চশিক্ষা বা বিদেশে যাওয়ার প্রস্তুতিতে শিক্ষার্থীরা দ্রুত প্রয়োজনীয় স্কোর অর্জন করে পরবর্তী প্রক্রিয়া এগিয়ে নিতে পারেন।
তাছাড়াও 'পিটিই' সংক্রান্ত প্রয়োজনীয় ডকুমেন্টেশন, পরীক্ষার প্রস্তুতি, স্কোর এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে সঠিক ধারণা পেতে রাইটসাইট লিমিটেড এর সাথে যোগাযোগ করবেন। আমি আশা করি, আজকের এই আয়োজন শিক্ষার্থীদের 'পিটিই' সম্পর্কে ধারণা পরিষ্কার করার পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ উচ্চশিক্ষা ও ক্যারিয়ার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের প্রধান ড. মো. হাসান হাওলাদার। তিনি বলেন, আজকের এই আয়োজন সফল করার জন্য সবাইকে ধন্যবাদ। বর্তমান সময়ে আমাদের সবাইকে একজন 'গ্লোবাল সিটিজেন' হিসেবে গড়ে উঠতে হবে। এ ক্ষেত্রে ভাষাগত দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন প্রয়োজন।
তিনি আরও বলেন, এ সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীরা 'পিটিই' সম্পর্কে জানতে, এর প্রস্তুতি সম্পর্কে ধারণা নিতে এবং নিজেদের দক্ষতা উন্নয়নের সুযোগ পাবে। আশা করি, আজকের আয়োজন শিক্ষার্থীদের আন্তর্জাতিক শিক্ষা ও ক্যারিয়ারের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয় ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. জোবায়ের হোসাইন, সহকারী অধ্যাপক তাসনুভা ইয়াসমিন, প্রভাষক মো. মেহেদী হাসান খান ও আব্দুল ইলাহ্ আল-মাহ্দী এবং ডেভেলপমেন্ট স্টাডিজ ও অন্যান্য ডিসিপ্লিনের শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা।
সাজু/নিএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর