• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৪২ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৪২ রাত

বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

ফাইল ফটো

আগের সেশনে প্রায় ছয় সপ্তাহের সর্বনিম্নে নেমে যাওয়ার পর বিশ্ববাজারে স্বর্ণের দাম ঘুরে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার মূল্যবান ধাতুটির দাম ২ শতাংশের বেশি বেড়েছে। তেলের দাম কমা এবং মার্কিন ডলারের দরপতন স্বর্ণের দাম বাড়ার পেছনে ভূমিকা রেখেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে ৪ হাজার ৩৬৪ দশমিক ২৯ ডলারে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৯টা ১১ মিনিটে এ দর রেকর্ড করা হয়।

এদিকে ডিসেম্বর সরবরাহের জন্য মার্কিন স্বর্ণের ফিউচার দর শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪০৪ দশমিক ৮০ ডলারে দাঁড়িয়েছে।

বিনিয়োগকারীরা সর্বশেষ ফেডারেল রিজার্ভের সুদহার বৃদ্ধি এবং পরবর্তী নীতিগত অবস্থানের বিভিন্ন ইঙ্গিত পর্যালোচনা করছেন। এর মধ্যেই জ্বালানি তেলের দাম কমা ও ডলারের দুর্বলতার কারণে স্বর্ণের বাজারে নতুন করে কেনার প্রবণতা তৈরি হয়েছে।

বাংলাদেশেও বেড়েছে স্বর্ণের দাম

বিশ্ববাজারের পাশাপাশি কয়েক দফা দাম কমার পর আবারও বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে এ দাম নির্ধারণ করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। ফলে বুধবার (১৬ সেপ্টেম্বর) দেশের বাজারে নির্ধারিত নতুন দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।

নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের হলমার্ক করা স্বর্ণের দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকায়।

সূত্র: রয়টার্স

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]