• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১১ সেকেন্ড পূর্বে
মোঃ আসাদুজ্জামান
বরগুনা প্রতিনিধি
প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০২:১৪ দুপুর

নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু ন্যায়বিচারের দাবিতে বরগুনার তিন উপজেলায় মানববন্ধন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

‘নবায়নযোগ্য জ্বালানি এখনই’—এই স্লোগানকে সামনে রেখে জলবায়ু ন্যায়বিচার, জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যৎ এবং দ্রুত, ন্যায্য ও অর্থায়নকৃত জ্বালানি রূপান্তরের দাবিতে বরগুনার তিনটি উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপারস বাংলাদেশ, ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, আলোর পথিক যুবক ক্লাব, বিডি ক্লিন এবং সাইক্লিং কমিউনিটির যৌথ আয়োজনে শুক্রবার সকাল ১০টায় বরগুনা সদর রোড, পাথরঘাটার সোনালী বাজার এবং তালতলীর শুভ সন্ধ্যায় এ কর্মসূচি পালিত হয়।

বৈশ্বিক কর্মসূচি ‘গ্লোবাল উইক অব অ্যাকশন’-এর অংশ হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ও আসন্ন কপ-২৯ (COP29)-এর প্রাক্কালে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় নবায়নযোগ্য জ্বালানি খাতকে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন প্রচারাভিযান চালানো হয় এবং লিফলেট বিতরণ করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ধরা বরগুনা শাখার সদস্য অ্যাডভোকেট শফিকুল ইসলাম নেছার, সদস্য সচিব মুশফিক আরিফ, কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, সমাজকর্মী আব্দুল মান্নান চুন্নু, বরগুনা টিআইবির অ্যাক্টিভ সিটিজেন গ্রুপের সমন্বয়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম সোহেল, ধরা তালতলী উপজেলার সমন্বয়ক আরিফুর রহমান, ধরার পাথরঘাটা উপজেলার সমন্বয়ক শফিকুল ইসলাম খোকন, ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের বরিশাল বিভাগীয় সভাপতি অলিউল্লাহ আলামিন এবং আলোর পথিক যুবক ক্লাবের সভাপতি আতিকুর রহমান সাবু প্রমুখ।

বক্তারা জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ, জলবায়ু অর্থায়ন নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের স্বার্থ বিবেচনায় দ্রুত ও ন্যায্য জ্বালানি রূপান্তর বাস্তবায়নের দাবি জানান। তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত রূপান্তর প্রয়োজন। একই সঙ্গে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করার ওপরও তারা গুরুত্বারোপ করেন।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]