টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন স্থানীয় সংসদ সদস্য ও বেসাময়িক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিরি সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী।
বৃহস্পতিবার ( ১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তন কক্ষে এই মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়।
মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল মোহসীন শিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. এরশাদ মিঞার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি।
সভায় মির্জাপুরে শিক্ষা, সংস্কৃতি, কৃষি উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে আলোচনা হয়। এছাড়া স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা করা হয়।
সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন, উপজেলা বিএনপির সহ- সভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম, যুগ্ম সম্পাদক আলতাফ মিয়া, সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওয়াজেদ মৃধা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম স্বপন, মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আজমান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর