• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২১ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৩৭ দুপুর

প্রতিদিনের জীবনে পড়ার ৫ গুরুত্বপূর্ণ দোয়া

ফাইল ফটো

একজন মুমিনের প্রতিদিনের সাধারণ কাজও ইবাদতে পরিণত হতে পারে, যদি সেসব কাজের সঙ্গে যুক্ত থাকে কিছু আমল ও দোয়া। ঘর থেকে বের হওয়া, মসজিদে যাওয়া কিংবা যানবাহনে ওঠার মতো দৈনন্দিন কাজের সময় রাসুলুল্লাহ (সা.)-এর শেখানো বিভিন্ন দোয়া পড়ার মাধ্যমে আল্লাহর রহমত ও সাহায্য কামনা করা যায়।

প্রতিদিন সহজেই পড়া যায় এমন পাঁচটি গুরুত্বপূর্ণ দোয়া তুলে ধরা হলো—

১. যানবাহনে ওঠার দোয়া

আরবি:
سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ، وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ

উচ্চারণ: সুবহানাল্লাজি সাখখারালানা হা-যা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন।

অর্থ: তিনি পবিত্র, যিনি এ বাহনকে আমাদের অধীন করে দিয়েছেন। অথচ এটি আয়ত্তে আনার ক্ষমতা আমাদের ছিল না। আর নিশ্চয়ই আমরা আমাদের রবের কাছেই ফিরে যাব। (সুরা যুখরুফ, আয়াত ১৩-১৪)

ফজিলত: যানবাহনে ওঠার সময় এ দোয়া পড়ার মাধ্যমে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং তাঁর কাছে ফিরে যাওয়ার কথা স্মরণ করা হয়।

২. মসজিদে প্রবেশের দোয়া

আরবি:
اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ

উচ্চারণ: আল্লাহুম্মাফতাহলি আবওয়াবা রহমাতিক।

অর্থ: হে আল্লাহ! আমার জন্য আপনার রহমতের দরজাগুলো খুলে দিন। (আবু দাউদ, হাদিস: ৪৬৬)

ফজিলত: মসজিদে প্রবেশের সময় মহানবী (সা.) আল্লাহর রহমত কামনা করে এ দোয়া পড়তেন।

৩. মসজিদ থেকে বের হওয়ার দোয়া

আরবি:
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদ্বলিক।

অর্থ: হে আল্লাহ! আমি আপনার অনুগ্রহ প্রার্থনা করছি। (আবু দাউদ, হাদিস: ১২৬)

ফজিলত: মসজিদ থেকে বের হওয়ার সময় আল্লাহর অনুগ্রহ কামনা করে এ দোয়া পড়া হয়।

৪. ঘরে প্রবেশের দোয়া

আরবি:
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ الْمَوْلِجِ وَخَيْرَ الْمَخْرَجِ، بِسْمِ اللَّهِ وَلَجْنَا، وَبِسْمِ اللَّهِ خَرَجْنَا، وَعَلَى اللَّهِ رَبِّنَا تَوَكَّلْنَا

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাল মাউলাজি, ওয়া খাইরাল মাখরাজি; বিসমিল্লাহি ওয়ালাজনা, ওয়া বিসমিল্লাহি খারাজনা; ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা।

অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে প্রবেশ ও প্রস্থানের কল্যাণ প্রার্থনা করছি। আল্লাহর নামে আমরা প্রবেশ করলাম এবং আল্লাহর নামেই বের হলাম। আর আমাদের রব আল্লাহর ওপরই আমরা ভরসা করলাম। (আবু দাউদ, হাদিস: ৫০৯৬)

৫. ঘর থেকে বের হওয়ার দোয়া

আরবি:
بِسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلَى اللهِ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ

উচ্চারণ: বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।

অর্থ: আল্লাহর নামে বের হলাম। আল্লাহর ওপর ভরসা করলাম। আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি ও সামর্থ্য নেই। (তিরমিজি, হাদিস: ৩৪২৬)

ফজিলত: ঘর থেকে বের হওয়ার সময় এ দোয়া পড়ার মাধ্যমে বান্দা নিজের কাজের জন্য আল্লাহর ওপর নির্ভরতা প্রকাশ করে এবং তাঁর সাহায্য কামনা করে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]