• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৫৬ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪০ দুপুর

মোটরসাইকেল ও গাড়ি চালনায় জরুরি সতর্কবার্তা

ছবি: সংগৃহীত

মোটরসাইকেল ও গাড়ি চালানোর সময় চালক ও আরোহীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ। সড়ক দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপদভাবে যানবাহন চালানোর ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।

পুলিশের পরামর্শ অনুযায়ী, মোটরসাইকেল চালানোর সময় চালক ও আরোহী—উভয়েরই হেলমেট ব্যবহার করা উচিত। মোটরসাইকেলে চালকসহ আরোহীর সংখ্যা দুইজনের বেশি না রাখার পরামর্শও দেওয়া হয়েছে।

এ ছাড়া গাড়ি বা মোটরসাইকেল চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার এবং অপ্রয়োজনে হর্ন বাজানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। নির্ধারিত গতিসীমা ও ট্রাফিক সিগন্যাল মেনে চলার ওপরও গুরুত্ব দিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, বড় ও ভারী যানবাহনের রুট সম্পর্কে চালকদের সচেতন থাকতে হবে। এতে রাস্তায় চলাচলের সময় একে অপরকে সহজে দেখতে পারবেন চালকেরা। লেন পরিবর্তন বা মোড় নেওয়ার আগে অবশ্যই ইন্ডিকেটর ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যান্য যানবাহনের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রেখে গাড়ি চালাতে হবে। পাশাপাশি বৃষ্টি বা অন্য কোনো বিরূপ আবহাওয়ায় গতি কমিয়ে বাড়তি সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।

ট্রাফিক জ্যাম কিংবা অন্য চালকের ভুলে মেজাজ হারিয়ে বেপরোয়া আচরণ না করার পরামর্শ দিয়েছে পুলিশ। মাদক সেবন করে, নিদ্রাচ্ছন্ন অবস্থায় কিংবা উল্টো পথে গাড়ি চালানো থেকেও বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

মহাসড়কে ঝুঁকিপূর্ণ ওভারটেকিং না করে নির্ধারিত লেনে গাড়ি চালানো এবং যানবাহনের হালনাগাদ কাগজপত্র সঙ্গে রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

সড়কে চালক, আরোহী ও পথচারী—সবার নিরাপত্তা নিশ্চিত করতে সচেতন ও দায়িত্বশীলভাবে চলাচলের আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]