সড়ক দুর্ঘটনা কমানো ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে মোটরসাইকেল ও গাড়িচালকদের জন্য ১২টি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পুলিশ।
বাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়। এতে হেলমেট ও সিটবেল্ট ব্যবহার, ট্রাফিক আইন মেনে চলা এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ পুলিশের ১২ নির্দেশনা হলো—
১. মোটরসাইকেল চালানোর সময় হেলমেট এবং গাড়ি চালানোর সময় সিটবেল্ট ব্যবহার করুন।
২. মোটরসাইকেলে চালকসহ দুজনের বেশি আরোহী বহন করবেন না।
৩. গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার এবং অপ্রয়োজনে হর্ন বাজানো থেকে বিরত থাকুন।
৪. নির্ধারিত গতিসীমা ও ট্রাফিক সিগন্যাল মেনে চলুন।
৫. বড় ও ভারী যানবাহনের ব্লাইন্ড স্পট সম্পর্কে সতর্ক থাকুন, যাতে চালক আপনাকে দেখতে পান।
৬. লেন পরিবর্তন বা মোড় নেওয়ার আগে ইন্ডিকেটর ব্যবহার করুন।
৭. অন্য যানবাহনের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখুন।
৮. বিরূপ আবহাওয়ায় গতি কমিয়ে সতর্কতার সঙ্গে গাড়ি চালান।
৯. যানজট বা অন্য চালকের ভুলের কারণে মেজাজ হারাবেন না।
১০. মাদক সেবন করে, ঘুমঘুম অবস্থায় কিংবা উল্টো পথে গাড়ি চালাবেন না।
১১. মহাসড়কে ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে বিরত থাকুন এবং নির্ধারিত লেন মেনে চলুন।
১২. গাড়ির হালনাগাদ কাগজপত্র সঙ্গে রাখুন।
বাংলাদেশ পুলিশ এসব নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়ে বলেছে, নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য সবাইকে সড়কে সতর্ক থাকতে হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর