ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরতে বরগুনায় সচেতনতামূলক প্রচারণা, লিফলেট বিতরণ, পরিচ্ছন্নতা অভিযান ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বরগুনা ইউনিটের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে রেড ক্রিসেন্টের যুব সদস্যরা বিভিন্ন সড়ক ও এলাকায় র্যালিতে অংশ নেন। এ সময় ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক বার্তা সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয় এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া রেড ক্রিসেন্টের সদস্যরা বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু ব্যক্তিগত সচেতনতার বিষয় নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও পুরো সমাজকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান এবং জমে থাকা পানি অপসারণের মাধ্যমে এডিস মশার বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বরগুনা ইউনিটের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ইউনিটের সদস্যদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের যুব সদস্যরা অংশগ্রহণ করেন।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর