"মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সুন্দর জীবন গড়ি" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় দিনব্যাপী ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর সমাপনী ও বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল ১১টায় বরগুনা জেলা পুলিশের আয়োজনে টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী কার্যক্রমের উদ্বোধন করেন বরগুনা জেলার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা (পিপিএম-সেবা)।
বরগুনা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ঐতিহ্যবাহী এই কাবাডি টুর্নামেন্টে বরিশাল রেঞ্জের ৬টি জেলা অংশগ্রহণ করেছে। জেলাগুলো হলো—বরগুনা, বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর ও ঝালকাঠি।
অনুষ্ঠানে পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদকমুক্ত ও কিশোর গ্যাংমুক্ত একটি সুস্থ সমাজ গঠন করাই এই আয়োজনের মূল লক্ষ্য। এ ধরনের উদ্যোগের মাধ্যমে পুলিশ ও জনতার সম্পর্ক আরও সুদৃঢ় হবে। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে বরগুনা জেলা পুলিশ বদ্ধপরিকর বলেও তিনি উল্লেখ করেন।
টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা উপভোগ করার জন্য ক্রীড়ামোদী নাগরিকদের মাঠে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছিল বরগুনা জেলা পুলিশ মিডিয়া সেল।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর