নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারির পর সরকারি চাকরিজীবীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড (জিপিএফ) ও কনট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ডের (সিপিএফ) জমার বিপরীতে মুনাফার হার নির্ধারণ করেছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরে তহবিলের স্থিতির ওপর ভিত্তি করে সর্বোচ্চ ১৩ শতাংশ মুনাফা পাবেন সরকারি কর্মচারীরা।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থবছরের শুরুতে জিপিএফের স্থিতি ১৫ লাখ টাকা পর্যন্ত হলে ১৩ শতাংশ হারে মুনাফা দেওয়া হবে। ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত স্থিতির ক্ষেত্রে মুনাফার হার হবে ১২ শতাংশ। আর ৩০ লাখ টাকার বেশি স্থিতির ক্ষেত্রে মুনাফা দেওয়া হবে ১১ শতাংশ হারে।
অর্থবছরে জিপিএফে নতুন করে জমা হওয়া চাঁদার ওপরও একই হারে মুনাফা প্রযোজ্য হবে।
অন্যদিকে, সিপিএফভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থা ও করপোরেশনগুলো নিজেদের আর্থিক বিধিবিধান অনুসরণ করে কর্মচারীদের মুনাফা দিতে পারবে। তবে এ ক্ষেত্রে সরকার নির্ধারিত হারকে সর্বোচ্চ সীমা হিসেবে বিবেচনা করতে হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর