• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২১ সেকেন্ড পূর্বে
মোঃ রবিন খান
নাটোর প্রতিনিধি
প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৩২ দুপুর

নাটোরে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুমনী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা. আসমা খাতুন, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদসহ অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, পর্যটন কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি একটি দেশের অর্থনীতি, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরার অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার। ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ব্যবহার পর্যটন খাতকে আরও আধুনিক, সুগম ও আকর্ষণীয় করে তুলতে পারে।

তারা আরও বলেন, নাটোরের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনসহ বিভিন্ন দর্শনীয় স্থানকে ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে ধরে দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে হবে। এর পাশাপাশি পর্যটনকেন্দ্রগুলোর অবকাঠামোগত উন্নয়ন, নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় বিশেষ জোর দেওয়ার আহ্বান জানান তারা। সকলের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে নাটোরকে একটি সম্ভাবনাময় পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মনে করেন বক্তারা।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]