• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৪ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫৬ বিকাল

সিলেট থেকে রবি বোলার হান্টের ট্রায়াল শুরু, নিবন্ধন ছাড়িয়েছে ১৭ হাজার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান নতুন বোলার খুঁজে বের করার লক্ষ্যে আয়োজিত ‘রবি বোলার হান্ট’-এর ট্রায়াল পর্ব ২৭ সেপ্টেম্বর সিলেট বিভাগ থেকে শুরু হয়েছে। রবির 'পারবে তুমিও' মূলমন্ত্রে দেশব্যাপী এই প্রতিভা অন্বেষণ কার্যক্রমে ইতোমধ্যে নিবন্ধন করেছেন ১৭ হাজারের বেশি ক্রিকেটার।

এবারের আয়োজনের অন্যতম উল্লেখযোগ্য দিক হলো নারী ও পুরুষ-উভয় ক্রিকেটারের অংশগ্রহণের সুযোগ। দুই বিভাগ থেকেই ভালো সাড়া পাওয়া যাচ্ছে। বিশেষ করে নারী ক্রিকেটারদের অংশগ্রহণ এবারের উদ্যোগে নতুন মাত্রা যোগ করেছে এবং দেশের ক্রিকেটে প্রতিভা অনুসন্ধানের পরিসরকে আরও বিস্তৃত করেছে।

নিবন্ধনের তথ্য অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রামের বাইরে রংপুর ও সিলেট বিভাগ থেকে সবচেয়ে বেশি সাড়া পাওয়া গেছে। ফলে সিলেট থেকেই ট্রায়াল পর্ব শুরু হওয়ায় স্থানীয় তরুণ ক্রিকেটারদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ ও উদ্দীপনা।

বাংলাদেশের ক্রিকেটে সিলেট অঞ্চলের অবদান দীর্ঘদিনের। জাতীয় দলসহ দেশের বিভিন্ন পর্যায়ের ক্রিকেটে এই অঞ্চল থেকে নিয়মিত প্রতিভাবান ক্রিকেটার উঠে এসেছেন। এবারের রবি বোলার হান্টও সিলেট বিভাগ থেকে নতুন কিছু প্রতিশ্রুতিশীল বোলারকে সামনে নিয়ে আসবে-এমন প্রত্যাশা রয়েছে।

সিলেট দিয়ে শুরু হওয়া এই ট্রায়াল কার্যক্রম পর্যায়ক্রমে সাতটি বিভাগে অনুষ্ঠিত হবে। বরিশাল বিভাগের ট্রায়াল অনুষ্ঠিত হবে খুলনায়। পুরো ট্রায়াল পর্বে মোট ৯টি মাঠ ব্যবহার করা হবে। ঢাকায় অনুষ্ঠিত হবে দুটি পৃথক ট্রায়াল, যার ভেন্যু মিরপুর ও পূর্বাচল।

রবির ক্রিকেট প্রতিভা অন্বেষণের উদ্যোগ নতুন নয়। এর আগে ২০১৬ সালের ‘রবি ফাস্ট বোলার হান্ট’ থেকে উঠে এসেছিলেন ইবাদত হোসেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেন। একইভাবে ২০১৭ সালের ‘রবি স্পিনার হান্ট’ থেকে উঠে আসেন রিশাদ হোসেন, যিনি পরবর্তীতে জাতীয় দলের হয়ে নিজের জায়গা তৈরি করেন।

আগের আয়োজনগুলোতে আলাদাভাবে পেসার ও স্পিনার খোঁজা হলেও এবারের উদ্যোগে দুই ধরনের বোলারকেই একই প্ল্যাটফর্মে সুযোগ দেওয়া হচ্ছে। সে কারণেই এবারের আয়োজনের নাম রাখা হয়েছে ‘রবি বোলার হান্ট’। এখানে পেসার ও স্পিনার-উভয় ধরনের বোলারই অংশ নিতে পারছেন।

দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের সামনে নিজেদের সামর্থ্য তুলে ধরার একটি বড় প্ল্যাটফর্ম তৈরি করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। সিলেট থেকে শুরু হওয়া এই দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কার্যক্রমের মাধ্যমে ভবিষ্যতের ক্রিকেটে নতুন সম্ভাবনাময় বোলার উঠে আসবে-এমন প্রত্যাশাই থাকছে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]