• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৪ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৩৬ বিকাল

প্রেমিকার ভুলে ২০৯৯ সাল পর্যন্ত নিষেধাজ্ঞায় আর্জেন্টাইন তারকা ফুটবলার

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওকে কেন্দ্র করে বিপাকে পড়েছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার মাউরো ইকার্দি। বুয়েনস এইরেসের পরিবহন কর্তৃপক্ষ তার গাড়ি চালানোর ওপর সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে। তবে নথিতে নিষেধাজ্ঞার মেয়াদ উল্লেখ করা হয়েছে ২০৯৯ সাল পর্যন্ত। সে হিসাবে তখন ইকার্দির বয়স দাঁড়াবে ১০৫ বছর।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস ও কাদেনা এসইআরের প্রতিবেদনে বলা হয়েছে, ইকার্দির সঙ্গী চায়না সুয়ারেজ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে চলন্ত গাড়িতে তাকে সিটবেল্ট ছাড়া জানালা দিয়ে শরীরের বেশিরভাগ অংশ বাইরে বের করে থাকতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি তদন্তে নামে কর্তৃপক্ষ।

তদন্তের একপর্যায়ে কর্তৃপক্ষ জানতে পারে, গাড়িটির চালকের আসনে থাকা ইকার্দির আর্জেন্টিনার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে।

বুয়েনস এইরেসের পরিবহন মন্ত্রণালয় জানায়, ইকার্দির ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ায় তার ওপর সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নতুন লাইসেন্স পাওয়ার আগে গাড়ি চালানোর উপযুক্ততা যাচাই করতে তাকে প্রয়োজনীয় মূল্যায়নের মধ্য দিয়ে যেতে হবে।

তবে ২০৯৯ সাল পর্যন্ত নিষেধাজ্ঞার নথিভুক্ত মেয়াদ দেখে ইকার্দিকে ১০৫ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হবে—বিষয়টি এমন নয়। প্রয়োজনীয় মূল্যায়ন সম্পন্ন করে তিনি নতুন লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন।

এদিকে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন ইকার্দি। ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকারের দাবি, তার বৈধ ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স রয়েছে, যার মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত।

মাঠের বাইরের এই জটিলতার পাশাপাশি ফুটবল ক্যারিয়ারেও বর্তমানে কঠিন সময় পার করছেন ইকার্দি। গত মৌসুমে তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এরপর এখন পর্যন্ত নতুন কোনো ক্লাবের সঙ্গে চুক্তি করতে পারেননি তিনি।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]