• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০১:০০ দুপুর

স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

রাজধানীর রাড্ডা ক্লিনিক দখলের ঘটনা বিএনপির ‘ধারাবাহিক চাঁদাবাজির’ অংশ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এর আগে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছিলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব নয়। সরকারের বিভিন্ন আশ্বাস বাস্তবে কার্যকর হচ্ছে না বলেও দাবি করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্ত হত্যা ও পুশইনের মতো বিষয় জাতিসংঘে যথাযথভাবে তুলে ধরতে পারেননি। একই সঙ্গে সংস্কারের আকাঙ্ক্ষা ও গণহত্যার বিষয়গুলোও এড়িয়ে যাওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশনের নামে যোগ্য ও মেধাবী প্রার্থীদের বাদ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন নাহিদ। তার দাবি, ভিন্নমতের প্রার্থীদের বাদ দিয়ে নিয়োগপ্রক্রিয়াকে রাজনৈতিক ও দলীয় ভিত্তিতে পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, ‘ভেরিফিকেশনের নামে সুস্পষ্ট তথ্য ছাড়া কাউকে বাদ দেওয়া যাবে না।’

সংস্কার কার্যক্রম বিলম্বিত করার কৌশল নেওয়া হয়েছে অভিযোগ করে এনসিপির এই নেতা বলেন, যে প্রক্রিয়ায় সংবিধানের মৌলিক পরিবর্তন হবে না, তা তারা মেনে নেবেন না। সংস্কার বাস্তবায়ন না হলে দলীয় ও জোটগত আন্দোলন আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, সরকারের সমালোচনা করায় এনসিপিকে টার্গেট করা হচ্ছে। পুলিশকে রাজনৈতিক কাজে ব্যবহার করা হবে কি না, সে বিষয়েও স্পষ্ট অবস্থান প্রয়োজন।

এ ছাড়া নির্বাচন কমিশনে দলীয় নিয়োগের মাধ্যমে স্থানীয় নির্বাচন ‘ইঞ্জিনিয়ারিংয়ের’ পরিকল্পনা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে এনসিপির তরুণ নেতৃত্ব জয়ী হবে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]