• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৫ সেকেন্ড পূর্বে
ইয়ানুর রহমান
যশোর প্রতিনিধি
প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১৭ বিকাল

যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি-যুবদলের ৫ নেতার বিরুদ্ধে মামলা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে বিএনপি ও যুবদলের পাঁচ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার যশোর শহরের পূর্ব বারান্দিপাড়ার বাসিন্দা সালাউদ্দীন বাদী হয়ে এ মামলা করেন। আদালতের বিচারক অভিযোগটি আমলে নিয়ে আসামিদের প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। বাদীর আইনজীবী খালেদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলেন অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল মোল্যা, বনগ্রাম ওয়ার্ড বিএনপির সভাপতি মতিউর রহমান সুজা, সাধারণ সম্পাদক আহাদ আলী, বনগ্রাম ওয়ার্ড যুবদলের সভাপতি কাদের মোল্যা ও সাধারণ সম্পাদক আসাদ।

মামলার অভিযোগে জানা যায়, বাদীর পিতা অভয়নগর থানার প্রেমবাগ মৌজার ২৫১৭, ২৫০৩ ও ২৫২১ নম্বর দাগে ক্রয়সূত্রে ৪২ শতাংশ জমির মালিক। এছাড়া হেবা দলিলের মাধ্যমে বাদী নিজেও ওই মৌজায় সম্পত্তির মালিক। কয়েক মাস ধরে জমি বিক্রির জন্য ক্রেতা খোঁজার সময় বিবাদীরা জমি বিক্রি করতে হলে প্রতি লাখে ১০ হাজার টাকা কমিশন দাবি করেন। কমিশন দিতে অস্বীকৃতি জানানোয় আসামিদের সঙ্গে বাদীর বিরোধ সৃষ্টি হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২৫ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে সালাউদ্দীন সাক্ষীদের নিয়ে প্রেমবাগের বনগ্রামে গেলে আসামিরা তার বাড়ির সামনে গিয়ে তাকে ডাকাডাকি করেন। সালাউদ্দীন ও তার লোকজন বাইরে এলে আসামি সোহেল মোল্যা গালিগালাজ করেন এবং আসামি আহাদ আলী মারতে উদ্যত হন। এ সময় আসামিরা সালাউদ্দীন ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে কমিশন দেওয়ার জন্য চাপ দেন। অন্যথায় মিথ্যা মামলায় ফাঁসানো ও হত্যার হুমকি দেন। স্থানীয় লোকজন জড়ো হলে আসামিরা ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ঘটনায় সালাউদ্দীন ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা দায়ের করেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]