• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৭ সেকেন্ড পূর্বে
এম. সুরুজ্জামান
শেরপুর প্রতিনিধি
প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১৭ বিকাল

নালিতাবাড়ীতে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

‘একসাথে, আরও শক্তিশালী- জলাতঙ্কমুক্ত বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের উদ্যোগে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবসটি পালন উপলক্ষে কর্মকর্তারা স্বাস্থ্যকমপ্লেক্স চত্বরে সমবেত হয়ে দিবসের নানা কর্মসুচী পালন করেন। পরে সভকক্ষে বিশ্ব জলাতঙ্ক দিবস নিয়ে বিশেষ আলোচনা করেন নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. জুনায়েদ আব্দুল কাইয়ুম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ মো. ফাহাদ রহমান, ডেন্টাল সার্জন ডাক্তার মো. মেহেদী হাসান শিবলী, ডাঃ সৌমিক পাল, নার্সিং সুপারভাইজার (ভারপ্রাপ্ত) হিমানী দিও, নার্সিং ইনচার্জ রোকসানা বেগম, ম্যাডোনা রাকসাম তন্বী (ভায়া ইনচার্জ) তাহমিনা হক (এইচআই) ইনচার্জসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ডাঃ মোহাম্মদ তানভীর ইবনে কাদের (হিমেল)।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]