‘আলোকিত হও, আলোকিত করো’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার এসএসসি ৯০ ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে সিলেটে তিন দিনব্যাপী আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়। বাৎসরিক নৌকা ভ্রমণের ধারাবাহিকতায় বন্ধুত্বের বন্ধন সুদৃঢ় করতে এই ভ্রমণের আয়োজন করা হয়।
তিন রাত ও দুই দিনের এই ভ্রমণে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর, চা বাগান, রাতারগুল, জাফলংয়ের জিরো পয়েন্ট, মায়াবী ঝর্ণা, ঝুলন্ত ব্রিজ, লালাখাল ও খাসিয়া পল্লীসহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন অংশগ্রহণকারীরা।
ভ্রমণটির সার্বিক সহযোগিতায় ছিলেন সিলেটে কর্মরত সিসিক প্রধান ডা. জাহিদুল ইসলাম সুমন। আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র সাংবাদিক আমজাদ হোসেন রতন, সাবেক সেনা সার্জেন্ট নজরুল ইসলাম খান এবং মাধ্যমিক সহকারী শিক্ষক শওকত আলী মিয়া।
ভ্রমণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ডা. তামান্না খান, সিলেট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম, পরিসংখ্যান ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আব্দুল হামিদ মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৪২ জন বন্ধু ও বান্ধবী।
স্থানীয় টুরিস্ট বিভাগ, প্রশাসন ও পুলিশ বিভাগের সহযোগিতায় ভ্রমণটি নিরাপদ ও আনন্দময় হয়েছে বলে আয়োজক কমিটি জানিয়েছে। সফলভাবে ভ্রমণ সম্পন্ন হওয়ায় সিলেট সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এসএসসি ৯০ নাগরপুর পরিবার।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর