• ঢাকা
  • ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১০ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৫০ দুপুর

টপ মার্চেন্টদের পুরস্কার হিসেবে ওমরাহ প্যাকেজ দিলো পাঠাও কুরিয়ার

ছবি: সংগৃহীত

বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের জন্য টপ মার্চেন্টদের স্বীকৃতি দিতে পাঠাও কুরিয়ার আয়োজন করে থাকে ‘সেরা মার্চেন্ট সম্মাননা’ অনুষ্ঠান। পাঠাও হেড কোয়ার্টারে অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠানে ৪টি বিশেষ ক্যাটাগরিতে এই অর্জন সেলিব্রেট করার জন্য একজন মার্চেন্টকে ওমরাহ প্যাকেজ এবং তিনজন মার্চেন্টকে ঢাকা-কক্সবাজার-ঢাকা কাপল প্যাকেজ উপহার দেওয়া হয়।

এই উদ্যোগের মাধ্যমে পাঠাও কুরিয়ার নিশ্চিত করে, মার্চেন্টদের ব্যবসার গ্রোথ এবং আরও বড় স্বপ্ন পূরণের যাত্রায় তারা সবসময় সাথে আছেন। নির্ভরযোগ্য ডেলিভারি সার্ভিস দেওয়ার পাশাপাশি মার্চেন্টদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেওয়ার মাধ্যমে, পাঠাও কুরিয়ার সবসময় তাদের এই যাত্রায় পার্টনার হিসেবে পাশে থাকতে চান।

স্টার মার্চেন্ট হিসেবে স্বীকৃতি পেয়ে একটি ওমরাহ প্যাকেজ অর্জন করে নিয়েছেন, ‘ফালাক ফুড’। ‘আশ-শিফা অর্গানিক কেয়ার’ এবং ‘মিলানা’ পেয়েছেন টপ মার্চেন্টের স্বীকৃতি, উভয় ব্যবসাপ্রতিষ্ঠানই পেয়েছেন একটি করে ঢাকা-কক্সবাজার-ঢাকা কাপল প্যাকেজ। অন্যদিকে, 'গুড ওয়ান' টপ ইনস্টাপে মার্চেন্ট হিসেবে পুরস্কৃত হয়েছে এবং তারাও একটি ঢাকা-কক্সবাজার-ঢাকা কাপল প্যাকেজ পেয়েছে।

পাঠাও কুরিয়ার-এর চিফ অপারেটিং অফিসার আহমেদ দেলোয়ার হোসেন মারুফ বলেন, ‘প্রতিটি মার্চেন্টের সাফল্য আমাদের পুরো ইকোসিস্টেমের অগ্রগতির সাথে জড়িত। আজকের এই আয়োজনের মাধ্যমে আমরা তাদের পরিশ্রম ও সফলতাকে সম্মান জানাচ্ছি। পাঠাও কুরিয়ার সবসময় মার্চেন্টদের ব্যবসা আরও এগিয়ে নিতে প্রয়োজনীয় টেকনোলজি, সার্ভিস এবং সাপোর্ট দিয়ে থাকে।’

পাঠাও কুরিয়ার-এর কাছে এই সম্মাননা শুধুমাত্র সংখ্যার মধ্যে সীমাবদ্ধ থাকে না। প্রতিটি অর্ডারের পেছনে রয়েছেন এমন একজন মার্চেন্ট, যিনি কাস্টমারদের সেবা দিতে, নিজের ব্যবসাকে গ্রো করতে এবং একটি ধারণাকে বড় কিছুতে রূপ দিতে কাজ করে যাচ্ছেন। ‘সেরা মার্চেন্ট সম্মাননা’ হলো সেই প্রচেষ্টাগুলোকে স্বীকৃতি দেওয়া এবং যেসব মার্চেন্ট পাঠাও কুরিয়ার-এর সাথে একসাথে এগিয়ে যাচ্ছেন, তাদের সেলিব্রেট করার একটি মাধ্যম। মার্চেন্টদের এই অগ্রযাত্রার সাথে তাল মিলিয়ে চলায় হেল্প করতে বাংলাদেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সার্ভিস প্ল্যাটফর্ম পাঠাও নিয়ে এসেছে ‘পাঠাও কমার্স’, একটি অল-ইন-ওয়ান প্ল্যাটফর্ম যা স্টোরফ্রন্ট, সেলস চ্যানেল, অর্ডার, ইনভেন্টরি, পেমেন্ট, ডেলিভারি এবং কাস্টমার কমিউনিকেশনকে একটি জায়গায় নিয়ে এসেছে।

পুরস্কারগুলোও বাছাই করা হয়েছে একটি সহজ চিন্তা থেকে, কখনো কখনো মার্চেন্টদের পথচলায় পাশে থাকার মানে হলো, যে স্বপ্নগুলোর জন্য তারা কাজ করছেন তার অংশ হওয়া। ওমরাহ যাত্রা থেকে শুরু করে প্রিয়জনকে নিয়ে কক্সবাজার ভ্রমণ, এই সম্মাননা ব্যবসায়িক অর্জনগুলোকে দারুণ কিছু অভিজ্ঞতায় রূপ দিয়েছে।

ফালাক ফুড-এর প্রতিনিধি, স্টার মার্চেন্ট, বলেন, ‘স্টার মার্চেন্ট হিসেবে সম্মাননা পাওয়া এবং সাথে উমরাহ প্যাকেজ জিতে নেয়া আমার জন্য খুবই আনন্দের। ওমরাহ করা আমার অনেকদিনের স্বপ্ন। এই স্বপ্ন পূরণের সুযোগ করে দেওয়ার জন্য পাঠাও কুরিয়ার-কে আন্তরিক ধন্যবাদ।’

মিলানা-এর প্রতিনিধি, টপ মার্চেন্ট, বলেন, ‘টপ মার্চেন্ট হিসেবে সম্মাননা পেয়ে আমি অনেক আনন্দিত। এই সম্মাননা আমার পরিশ্রমের জন্য খুবই বড় অনুপ্রেরণা। তার সাথে কক্সবাজার ভ্রমণ প্যাকেজ উপহার পাওয়া আনন্দটাকে আরও বাড়িয়ে দিয়েছে। পাঠাও কুরিয়ার-কে অনেক ধন্যবাদ।’

পাঠাও কুরিয়ার বাংলাদেশের ছোটো থেকে বড়, বিভিন্ন ধরণের ব্যবসার সাথে কাজ করে যাচ্ছে। তাই ‘সেরা মার্চেন্ট সম্মাননা’-র মতো উদ্যোগগুলো সেইসব মার্চেন্টকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতিরই প্রতিফলন, যারা তাদের এই পথচলার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের বৃদ্ধি পাঠাও-এর বড় গল্পেরই অংশ, এবং এই পথচলার প্রতিটি সাফল্যের পার্টনার তারাও। ধারাবাহিক সাপোর্ট, স্বীকৃতি এবং বেড়ে ওঠার সুযোগ তৈরির মাধ্যমে পাঠাও কুরিয়ার এমন একটি সঙ্গী হয়ে থাকতে চায়, যা মার্চেন্টদের শুধু ব্যবসাতেই এগিয়ে নিবে তা না, বরং তাদের স্বপ্নের আরও কাছাকাছি পৌঁছে দিতে পাশে থাকবে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]