• ঢাকা
  • ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৪ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৩১ দুপুর

এমপি নজরুলের সঙ্গে আপস করলেন মরিয়মের বাবা

ছবি: সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা আ*ত্মহ*ত্যার প্ররোচনার মামলায় আপস করেছেন বাদী মরিয়ম খাতুনের বাবা এস এম মাসুম বিল্লাহ। আপসনামায় কারাগারে থাকা গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম জামিনে মুক্তি পেলে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন তিনি।

আপসনামায় দুই পক্ষের মধ্যে হৃদ্যতাপূর্ণ ও আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার পাশাপাশি বিচারাধীন মামলায় প্রয়োজনীয় সহযোগিতা করার কথাও উল্লেখ করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে হাজির হয়ে আসামিদের পক্ষে হলফনামা দেন মরিয়মের বাবা। আদালত তার জবানবন্দি গ্রহণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এবং আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান।

আপসনামায় যা বলা হয়েছে

আপসনামায় এস এম মাসুম বিল্লাহ ও মো. আব্দুল হামিদ মোড়লকে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় পক্ষ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, মরিয়মের সঙ্গে মামলার ১ নম্বর আসামি জি এম নজরুল ইসলামের বিয়ে হয়েছিল। বিয়ের পর নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের সঙ্গেও মরিয়মের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল এবং তারা একসঙ্গে সংসার করছিলেন।

আপসনামায় আরও উল্লেখ করা হয়, গত ২০ সেপ্টেম্বর ঢাকার নিজ বাসভবনে মরিয়ম আ*ত্মহ*ত্যা করেন। পরে নজরুল ইসলামের ফোন পেয়ে তার বাসায় গিয়ে মেয়ের আত্মহত্যার বিষয়টি জানতে পারেন বাবা এস এম মাসুম বিল্লাহ।

মেয়ের আ*ত্মহ*ত্যার ঘটনায় তাৎক্ষণিকভাবে সন্দেহের বশে নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও আরও একজনকে আসামি করে শেরেবাংলানগর থানায় মামলা করেন তিনি। মামলাটি দণ্ডবিধির ৩০৬ ধারায় দায়ের করা হয়।

তবে পরবর্তীতে দুই পক্ষের মধ্যে আপস হয়েছে উল্লেখ করে আপসনামায় বলা হয়েছে, আসামিরা জামিনে মুক্তি পেলে বাদী বা তার পরিবারের কোনো আপত্তি নেই। একই সঙ্গে উভয়পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সৌহার্দ্য ও আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবে বলেও উল্লেখ করা হয়েছে।

বিচারাধীন মামলার বিষয়ে উভয়পক্ষ নির্লিপ্ত থেকে বিচারিক কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা করার কথাও আপসনামায় বলা হয়েছে।

নথিতে উল্লেখ করা হয়েছে, উভয়পক্ষ স্বেচ্ছায়, স্বজ্ঞানে এবং কারও প্ররোচনা ছাড়া আপসনামাটি পড়ে এর বিষয়বস্তু সম্পর্কে অবগত হয়ে তাতে স্বাক্ষর করেছেন। আপসনামাটি ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নোটারি পাবলিকের মাধ্যমে সত্যায়িত করা হয়।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]